ইবির চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যানের বরণ-বিদায় অনুষ্ঠিত
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজনে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাফফাত হোসেন শিশিরের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন, অধ্যাপক ড. রেবা মন্ডল ও প্রভাষক ফারিয়া ইসলাম অরিদি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাকির হোসেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী রাসেল আলী ও দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম জীবন। সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান মন্ডল বলেন, শুধুমাত্র নবীন:
