চলে গেলেন মানুষ গড়ার কারিগর আফসার উদ্দিন খান স্যার

শেয়ার

বাবুল খানঃ

গাজীপুর সিটি কর্পোরেশনের টংঙ্গী হারবাইদ উচ্চ বিদ্যালয়ের সাবেক ধর্মীয় শিক্ষক মাওলানা আফসার উদ্দিন খান স্যার (৭০) আর নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার বিকাল ৩ টায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাত ৯ টায় গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম ঈদগাহ মাঠে জানাজার নামায শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। জানাজার নামাযে উপস্থিত ছিলেন ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আসলাম উদ্দিন মোল্লা, গাজীপুর একাডেমীর পরিচালক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ, আলেম ওলামা, তার অগণিত ছাত্র, সাংবাদিক,আত্মীয়-স্ব­জন গুনগ্রাহী সহ বিপুল সংখ্যক সাধারন জনগন।

তিনি স্থানীয়ভাবে বেশ জনপ্রিয়, শ্রদ্ধাভাজন ও সবার প্রিয় ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.