রাজশাহীতে বাসে মিলল ১০ কেজি গাঁজা

শেয়ার

প্রতিবেদক,রাজশাহী:

রাজশাহীতে শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ সালাউদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র‍্যাব-৫ রাজশাহী। সোমবার সাড়ে ৭টার দিকে এ অভিযান চালানো হয়।

আটক মাদক ব্যবসায়ী সালাউদ্দিন কুমিল্লার গোপালনগর এলাকার রফিকুল ইসলামের ছেলে।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী দেশ ট্রাভেলসের কোচে তল্লাশি চালায়। এরপর শিরোইল বাসস্ট্যান্ড কোচের পেছনের লকার থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় গাঁজার মালিক সালাউদ্দিন পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা তাকে আটক করেন।

সালাউদ্দিনকে বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.