Mukta got a job in the ICT department with a live certificate
সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে মুক্তা সুলতানার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিচ্ছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। চাকরি না পাওয়ার হতাশায় ফেসবুক লাইভে স্নাতকের সনদ পোড়ানো মুক্তা সুলতানা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের একটি প্রকল্পে চাকরি পেয়েছেন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে মুক্তা সুলতানার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। আইসিটি বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ প্রধানমন্ত্রীর পক্ষে মুক্তা সুলতানাকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের অধীন ‘এস্টাবলিশমেন্ট অব সিকিউরড ইমেইল ফর গভর্নমেন্ট অ্যান্ড ডিজিটাল লিটারেসি সেন্টার’ প্রজেক্টে ‘কন্টেন্ট ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অফিসার’ পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন। তার বেতন হবে ৩৫ হাজার…
