আইপিএলে ফের বৃষ্টি, ফাইনালের ভাগ্য গড়াবে কত ওভারে?
গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংসের মধ্যকার আইপিএল ফাইনাল হওয়ার কথা আজ। কিন্তু দুর্ভাগ্য ম্যাচটায় হানা দিয়েছে বৃষ্টি। আহমেদাবাদে বৃষ্টির কারণে এখনও টস পর্যন্তও করা যায়নি। মাঝে ৮.৩৫ এ বৃষ্টি থামলে, মাঠ থেকে কভার তুলে ফেলতেই আবারও বৃষ্টি বাঁধায় পিছিয়ে পরে টস। ফলে বৃষ্টিতে বিলম্বিত ফাইনালের টস। তার পরেও টুর্নামেন্টের বিজয়ী বেছে নেওয়ার জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে রেখেছে কর্তৃপক্ষ। ফের বৃষ্টি নামায় সকলকে ফিরতে হয় সাজঘরে। ফের ঢাকা পড়ে পিচ। খেলা যদি শুরুও হয়, তবে ওভার কমা নিশ্চিত। রাত ১০টায় খেলা শুরু হলে ১৭ ওভার প্রতি ইনিংসের ম্যাচ আয়োজিত হবে। ১০টা ৩০ মিনিটে শুরু হলে ১৫ ওভার প্রতি ইনিংসের ম্যাচ:
