দিনে গরম বাড়বে, আবহাওয়া থাকবে শুষ্ক

শেয়ার

সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে আপাতত দেশের দু’এক জায়গা ছাড়া বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

আজ সোমবার (২৯ মে) সকাল ৯টায় আবহাওয়া অধিদফতরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

তিনি আরও জানান, আগামী তিন দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

গত ২৪ ঘণ্টায় মাদারীপুরে দেশের কোথাও তেমন কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২২ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খেপুপাড়ায় ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও ঢাকায় ৩৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.