ডিসেম্বরের মধ্যেই ভোটের রোডম্যাপ চায় বিএনপি ও সমমনারা
ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছে বিএনপি ও এর সমমনারা। একই সঙ্গে তারা প্রত্যাশা করছে, অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে। এটা অতি দ্রুত হবে বলেও তাদের আশা। শনিবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সমমনা দলগুলোর সঙ্গে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষে দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন। সূত্র জানায়, বৈঠকগুলোতে ৩১ দফা বাস্তবায়নে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি বিএনপি যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে প্রতিশ্রুতি দিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গেলে:
