রাজনীতি

আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে: মির্জা ফখরুল

আবারও চক্রান্তের খেলা শুরু হয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে। যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে ৬ বছর জেলে থাকতে হয়েছে, এখনো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে। সেই চক্রান্ত আবার শুরু হয়েছে’। বুধবার (১ জানুয়ারি) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের প্রতি আশা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘তারা (অন্তর্বতী সরকার) ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার, একটা নির্বাচন অনুষ্ঠিত করা ক্ষেত্রে, যেখানে সবার অংশগ্রহণ গ্রহণযোগ্য হবে। যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে,:
আরও পড়ুন
ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তারেক রহমানের

ইংরেজি নববর্ষের শুভেচ্ছা তারেক রহমানের

ইংরেজী নববর্ষ ২০২৫ সাল উপলক্ষে দেশবাসীসহ প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীকে এই শুভেচ্ছা জানান। বিবৃতিতে তিনি বলেন, খৃষ্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সবার জীবনে খৃষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও কল্যাণ বয়ে আনুক। শুভ নববর্ষ। নতুন বছরে আশাবাদ ব্যক্ত করে বিবৃতিতে তারেক রহমান আরও বলেন, নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারবো বলে আশা রাখি। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা রাষ্ট্র ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি। অমিত সম্ভাবনার পথে:
আরও পড়ুন
ভারত নয়, বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে

ভারত নয়, বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে

এবার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। নির্বাচন আসলেই একটি দেশ (ভারত) ঠিক করে- কে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এবার সেই সুযোগ আর নেই। আমাদের তরকারিতে আমরাই লবণ দেব। দেশের জনগণ লবণ দিতে জানে। তাই ভারতকে বলব আমাদের তরকারিতে লবণ না দিয়ে আপনারা আপনাদের তরকারিতে লবণ দেন। বাংলাদেশের মানুষ ঠিক করবে কে ক্ষমতায় আসবে আর কে আসবে না। সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠে) জেলা জামায়াতে ইসলামী আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ১৬ ডিসেম্বর উপলক্ষ্যে ভারতের:
আরও পড়ুন
পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না : মুজিবুর রহমান 

পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না : মুজিবুর রহমান 

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ১৮ কোটি মানুষ ঐক্য থাকলে দুনিয়ার কোন শক্তি বাংলাদেশের ওপর আগ্রাসন চালাতে পারবে না। প্রতিবেশী দেশ থেকে ইসকনের নামে অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য চেষ্টা ও ষড়যন্ত্র করেছে। আইনজীবী সাইফুল আলম আলিফকে হত্যা করা হয়েছে। তারা ভেবেছিল দেশটাকে অস্থিতিশীল করলে আবার হয়তো স্বৈরাচার ফিরে আসবে। যে স্বৈরাচার একবার পালিয়ে গেছে দ্বিতীয়বার সেই স্বৈরাচার বাংলাদেশের মাটিতে আসতে পারবে না। সেজন্য দলমত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ পরিবেশ তৈরি রাখলে বাংলাদেশের স্বাধীনতা কেউ নস্যাৎ করতে পারবে না। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে লক্ষ্মীপুর লিল্লাহ মসজিদ মাঠে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যানারে আয়োজিত শ্রমিক:
আরও পড়ুন
আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জামায়াতের আমিরের

আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জামায়াতের আমিরের

আদর্শ সমাজ গঠনে ডাক্তারদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ডাক্তাররা চাইলে একটা মানবিক দেশ গড়তে পারেন। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় চিকিৎসক সমাবেশে তিনি এই কথা বলেন। জামায়াতের আমির বলেন, মানবিক রাষ্ট্র গড়তে চিকিৎসা হতে পারে উদাহরণ। পড়াশোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জন ও রিসার্চ ছাড়া একটা দেশ এগিয়ে যেতে পারে না। তাই এই দুটি ক্ষেত্রের ওপর মনোযোগী হওয়ার পরামর্শ দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে সত্যিকারের একটা পরিবর্তনের প্লাবন সৃষ্টি হয়েছে। এই পরিবর্তন ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নিতে দেশের অভ্যন্তরীণ সব:
আরও পড়ুন
মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া

মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দেবেন না খালেদা জিয়া

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, অসুস্থতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শনিবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে পারছেন না। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। মির্জা ফখরুল বলেন, তিনি (খালেদা জিয়া) গত পরশু রাত থেকে অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে তার সমাবেশে অংশ নেওয়া বাতিল করা হয়েছে। ২১ ডিসেম্বরের অনুষ্ঠানে খালেদা জিয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। এর আগে, গত ১৫ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি সৈয়দ ইশতিয়াক আজিজ উলফাত গণমাধ্যমকে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে ২১ ডিসেম্বর আমরা মুক্তিযোদ্ধা সমাবেশের আয়োজন করেছি। সেখানে প্রধান অতিথি:
আরও পড়ুন
নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি: সালাহউদ্দিন আহমেদ

নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বনানীর কড়াইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল, তা পূরণ হয়নি। সরকার আন্তরিক হলে ৪ থেকে ৬ মাসের মধ্যেই নির্বাচন সম্ভব। এ সময় গণতান্ত্রিক যাত্রায় কোনো প্রকার কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ জানান বিএনপির এ নেতা। সরকারের উদ্দেশে তিনি বলেন, জনগণ ভোটের অপেক্ষায় আছে, তাই যত দ্রুত সম্ভব সংস্কার কাজ সেরে ভোটের আয়োজন করতে হবে। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, সরকারের:
আরও পড়ুন
জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ

জি এম কাদেরকে গ্রেপ্তারে আইনি নোটিশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জি এম কাদেরসহ তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নোটিশ পাঠান তিনি। নোটিশপ্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান। আইনি নোটিশে বলা হয়, বিগত হাসিনা সরকারের শাসনামল দেখলে লক্ষ করা যায়, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালে স্বৈরাচারী সরকারের নির্বাচনে:
আরও পড়ুন
খালেদা জিয়াকে ১২ বছর সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল: ফখরুল

খালেদা জিয়াকে ১২ বছর সশস্ত্র বাহিনী থেকে দূরে রাখা হয়েছিল: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়া তার জীবনের বড় সময়টা দিয়েছেন গণতন্ত্রের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। তবু ১২ বছর পরিকল্পিতভাবে তাকে দেশের সবচেয়ে দেশপ্রেমিক বাহিনী সেনাবাহিনী থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে সেনাকুঞ্জের অনুষ্ঠানস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজকে সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূস যে সম্মান ম্যাডামকে দেখিয়েছেন তাতে আমরা যেমন কৃতজ্ঞ, তেমনই গোটা জাতি আনন্দিত হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালের ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারসহ ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে:
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াবে বিএনপি

অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াবে বিএনপি

বিএনপির সব তৎপরতাই এখন নির্বাচন ঘিরে। কিন্তু অন্তর্বর্তী সরকার ১০০ দিনেও সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ না দেয়ায় দলের শীর্ষ নেতারা সরকারের ওপর আরো চাপ সৃষ্টির কথা বলছেন। জানা গেছে, অন্তর্বর্তী সরকার যদি সামনের ডিসেম্বর মাসের মধ্যে যৌক্তিক কোনো রোডম্যাপ ঘোষণা না করে তাহলে দলটি  নির্বাচনের জন্য আন্দোলনের দিকেও যেতে পারে। আর বিএনপির মধ্যে নানা ধরনের অশঙ্কাও কাজ করছে। চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সব ধরনের প্রস্তুতি থাকলেও আপাতত  তিনি দেশের বাইরে যাচ্ছেন না বলে জানা গেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন তাও নিশ্চিত নয়। কারণ তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা সব মামলাই রয়ে:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.