আ’লীগ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে-মেজর হাফিজ
রুবেল চক্রবর্তী, ভোলা: ভোলা-৩ আসনের সাবেক এমপি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, আওয়ামীলীগ সারাদেশে বাহিনী দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। সাধারণ মানুষের কথা বলার উপায় ছিল না। তারা দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। দেশের মানুষকে কষ্টে রেখে আওয়ামীলীগ হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। এমনকি তজুমদ্দিনে নদীভাঙ্গা ভিটেবাড়ি হারা মানুষ গুলোকে চরে একটানা ১৫ বছর শোষণ করেছে। চরের এই উদ্বাস্তু মানুষের ভাগ্যটুকুও তারা পরিবর্তন করতে পারেনি। নিন্ম আয়ের মানুষের জীবন যাত্রার মান কঠিন করে দিয়েছে আওয়ামিলীগ। বুধবার (১৫ জানুয়ারী) তজুমদ্দিন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চরমোজাম্মেল ও চরজহিরউদ্দিন সফরকালে জনসভায় চরের খেটে:
