রাজনীতি

রামগতিতে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত

রামগতিতে স্বেচ্ছাসেবকলীগের কর্মী সভা অনুষ্ঠিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগতিতে স্বেচ্ছাসেবকলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে বুধবার (৩১ মে) সন্ধায় পৌর ৫নং ওয়ার্ডে শ্যামলগ্রামে ৩,৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও কর্মী সভা অনুষ্ঠিত হয়। পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো: রিয়াজ উদ্দিন রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আওলাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ, প্রধান বক্তা রামগতি পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রাহিদ হোসেন, পৌর আ’লীগ সভাপতি সাঈদ পারভেজ, সাধারণ সম্পদক আবদুল ওয়ারেছ মোল্লা, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক লিটন:
আরও পড়ুন
আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থাকে স্বাধীন করেছে: কাদের

আওয়ামী লীগ সরকার বিচারব্যবস্থাকে স্বাধীন করেছে: কাদের

দুর্নীতি মামলায় বিএনপির দুই নেতার সাজা বহাল রাখার রায় নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল যে দিয়েছেন তার সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দেশের সর্বোচ্চ আদালতের রায়কে ‘ফরমায়েশি রায়’ বলে মির্জা ফখরুলের বক্তব্যকে দেশের আইন ও পবিত্র আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী কাদের। গতকাল বুধবার (৩১ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির মামলায় ইতোপূর্বে বিএনপির দুই নেতাকে নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রেখে দেশের উচ্চ আদালত যে রায় দিয়েছে, সে সম্পর্কে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেশবাসীকে হতাশ করেছে। দেশের সর্বোচ্চ আদালতের রায়কে ‘ফরমায়েশি রায়’ বলে:
আরও পড়ুন
রামগঞ্জে জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকীতে খাবার বিতরণ

রামগঞ্জে জিয়াউর রহমানের ৪২ তম মৃত্যু বার্ষিকীতে খাবার বিতরণ

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষীপুরের রামগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেড ফোর্স রামগঞ্জ সেক্টর প্রবাসী ফোরামের উদ্যোগে ৩হাজার এতিম দুস্থ ও অসহায় পথচারীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পৌরসভার কাজিরখিল থেকে শুরু হয়ে মরহুমের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনায় দোয়া সহ উপজেলার ১০টি ইউনিয়নের কাঞ্চনপুর ইউনিয়নে মরহুম ডাঃ কামাল হোসেন ফাউন্ডেশন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, নোয়াঁগাও ইউপির হাফজিয়া মাদ্রাসা ও এতিমখানা,ভাদুর ইউপির পূর্ব নূরানী হাফেজিয়া মাদ্রাসা,পশ্চিম ভাদুর কামাল ভূইয়া নূরানী মাদ্রাসা, ইছাপুর ইউপির সোন্দড়া নূরানী তা'লিমুল মাদ্রাসা, চন্ডীপুর ইউপির ফতেহপুর দারুল উলুম কওমি মাদ্রাসা,লামচর ইউপির তফুরা খাতুন এতিমখানা, দরবেশপুর ইউপির আহমেদিয়া:
আরও পড়ুন
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ

সোলাইমান ইসলাম নিশান: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে লক্ষ্মীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের অংশগ্রহণ করে। সোমবার (২২) মে বিকেল ৪ টা থেকে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতন বিদ্যালয়ের সামনে থেকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ সহ সকল অঙ্গ সংগঠনের সমন্বয়ে বিক্ষোভ মিছিল করে। বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির সমুচিত জবাব দেওয়া হবে। এছাড়া হত্যার হুমকি দেওয়া বিএনপি নেতার শাস্তি দাবি করেন নেতাকর্মীরা। তারা বলেন, দেশবিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে ছাত্রলীগ প্রস্তুত রয়েছে।:
আরও পড়ুন
সারা দেশে আ.লীগের বিক্ষোভ আজ

সারা দেশে আ.লীগের বিক্ষোভ আজ

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ। সোমবার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা বা মহানগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হবে। রোববার সন্ধ্যায় আ.লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এ কর্মসূচি পালিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের এই কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য সাংগঠনিক:
আরও পড়ুন
জাহাঙ্গীরের জনপ্রিয়তাই আওয়ামী লীগের মাথাব্যথার কারণ

জাহাঙ্গীরের জনপ্রিয়তাই আওয়ামী লীগের মাথাব্যথার কারণ

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরে নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে ততোই চাপে পড়ছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লা খান। তিনি সৎ, যোগ্য প্রার্থী এ নিয়ে কোনো সন্দেহ নেই। গাজীপুরের রাজনীতিতে শুধু নয় জাতীয় রাজনীতিতে তার অবদান রয়েছে। একজন ত্যাগী, আদর্শবান নেতা হিসেবে তার সুনাম রয়েছে। কিন্তু রাজনীতির কৌশলে তিনি ক্রমশ কোনঠাসা হয়ে পড়ছেন। গাজীপুর নির্বাচনের আগে আওয়ামী লীগ এবং সরকারের কিছু কিছু পদক্ষেপ জাহাঙ্গীরের মায়ের প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি করছে ভোটারদের। বিশেষ করে জাহাঙ্গীরকে দুর্নীতি দমন কমিশনে তলব করা নিয়ে গাজীপুরের জনগণের মধ্যে এক ধরনের পরিবর্তিত মনোভাব তৈরি হয়েছে। অনেকেই বলছেন, সরকার জাহাঙ্গীরের ওপর এক ধরনের বল প্রয়োগ করছে এবং:
আরও পড়ুন
আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দলীয় পদ থেকে অব্যাহতি

আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জেহাদীকে দলীয় পদ থেকে অব্যাহতি

লক্ষ্মীপুরে যুবলীগ ও ছাত্রলীগ নেতা হত্যার ঘটনার মামলার প্রধান আসামি ও থানা আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদীকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। আবুল কাশেম জিহাদী চন্দ্রগঞ্জ থানায় আওয়ামী লীগের সহসভাপতি এবং বশিকপুর ইউপির সাবেক চেয়ারম্যান। আলোচিত জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমাম হত্যা মামলার প্রধান আসামি তিনি। আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী বলেন, ‘গত ২ মে একটি জরুরি সভায় আবুল কাশেম জিহাদীকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক:
আরও পড়ুন
আজমত উল্লাকে বিজয়ী করতে বিরামহীন প্রচারণায় শ্রীপুর পৌর আওয়ামী লীগ

আজমত উল্লাকে বিজয়ী করতে বিরামহীন প্রচারণায় শ্রীপুর পৌর আওয়ামী লীগ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহনের আর মাত্র ৮ দিন বাকি। দিন রাত প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে বিজয় করতে বিরামহীন প্রচার-প্রচারণায় ব্যস্ত শ্রীপুর পৌর আওয়ামী লীগের নেতাকর্মী। আজ ১৬মে মঙ্গলবার সকাল থেকেই পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লার নেতৃত্বে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের ধীরাশ্রম, কলের বাজার,বাহারপাড়া এলাকায় ব্যাপক ব্যাপক প্রচারণা চালান নেতা কর্মীরা। এ সময় মেয়র প্রার্থী এ্যাড. মোঃ আজমত উল্লাহ খানকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা:
আরও পড়ুন
শাসক নয়, সেবক হিসেবে কাজ করি : শেখ হাসিনা

শাসক নয়, সেবক হিসেবে কাজ করি : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা জনগণের সেবক। আমিও সরকার গঠন করার পর আমার বাবার মতো বলেছিলাম, আমি জনগণের সেবক। আমি শাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করি। তিনি বলেন, এদেশের মানুষের সেবা করাই আমরা একমাত্র কাজ। মানুষকে সুন্দর জীবন দেওয়া, সেটাই আমার একমাত্র কাজ। সেইভাবে কিন্তু আমি এই দেশটাকে পরিচালনা করছি। সোমবার (১৫ মে) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১২৭, ১২৮ এবং ১২৯-তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সসমূহের সমাপনী ও সনদ-বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান। জাতির পিতার একটি ভাষণ থেকে উদ্ধৃত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মচারী ভাইয়েরা, আপনাদের জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করতে হবে। জাতীয় স্বার্থকে:
আরও পড়ুন
কৃষকের পাশে  ১২ নং ওয়ার্ড লাহারকান্দি যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ

কৃষকের পাশে ১২ নং ওয়ার্ড লাহারকান্দি যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ

সোলাইমান ইসলাম নিশান: শনিবার (১৩)মে ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ ঘূর্ণিঝড় ''মোখা'' এর কবল থেকে বাঁচনোর জন্য কৃষকের পাশে দাঁড়ায়। ১২ নং ওয়ার্ড লাহারকান্দিতে জনাব মন্জু মিয়ার ০৮ শতাংশ জমিতে তিনি ধান কেটে দেয়। জমির মালিক জনাব মন্জু মিয়া বলেন, ঘূর্ণিঝড় এর কারণে আমার ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এইসময়ে ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ আমার সাথে এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধান কাটে। ধান কাটার শেষ সময় পর্যন্ত তিনি আমার পাশে ছিলেন। ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহাগ বলেন, যুবলীগ সাধারণ মানুষের পাশে থাকে, জনাব মন্জু মিয়ার ধান আজকের দিনের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.