নৌকাকে হারতে দেব না : আরাফাত
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ. আরাফাত বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, প্রতিপক্ষ দৃশ্যত থাকুক বা পেছনে থাকুক, আমরা নৌকাকে হারতে দেব না। তাদের পরাজিত করব। বৃহস্পতিবার (১৫ জুন) নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইনের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। প্রতিপক্ষহীন নির্বাচনে প্রার্থী হয়ে কেমন লাগছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিপক্ষহীন আসলে না। আমাদের প্রতিপক্ষ যারা, তারা কিন্তু আসলে আছে। তারা হয়তো কৌশলগত কারণে নেই। বিভিন্ন জায়গায় তারা ছিল, তারা আছে। দৃশ্যত তারা থাকুক বা পেছনে থাকুক, আমরা তাদের পরাজিত করব, যেভাবে থাকুক। ঘোমটা পড়ে বিএনপি ঢাকা-১৭ আসনেও আছে বলে:
