রামগঞ্জের বিতর্কিত সেই প্রবাসীকে নিয়ে বিব্রত আওয়ামী লীগের নেতাকর্মীরা
আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে দুবাই প্রবাসী শামসুল হক মিজানকে নিয়ে একের পর এক বিতর্কিত কর্মকা-ে বিব্রতকর অবস্থায় পড়েছেন দলের নেতাকর্মীরা। মোটা অংকের অর্থের বিনিময়ে তিনি জেলা আওয়ামী লীগের সভাপতিকে ম্যানেজ করে পূর্নাঙ্গ কমিটির পদও হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে। এনিয়ে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে লিখিত অভিযোগ করেছেন সাবেক ছাত্রনেতারা। তবুও থেমে নেই তার বিতর্কিত কর্মকান্ড। সম্প্রতি লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু সেই বিতর্কিত প্রবাসী মিজানের সাথে সৌজন্য সাক্ষাত করতে রামগঞ্জ উপজেলার রাঘবপুর গ্রামের বাড়িতে যান। এসময় ফুলেল শুভেচ্ছাও জানান তারা। এমন বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে:
