রাজনীতি

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: নোয়াখালীতে কাদের

বিএনপি আন্দোলনে হেরে গেছে, নির্বাচনেও হারবে: নোয়াখালীতে কাদের

বদিউজ্জামান তুহিন, নোয়াখালী প্রতিনিধি: বিএনপি আন্দোলনে হেরে গেছে বলে মন্তব্য করেছেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যে দল আন্দোলনে হারে, সেই দল নির্বাচনেও হারে। যারা আন্দোলনে হারবে তারা নির্বাচনেও হারবে। শনিবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি,উন্নয়ন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমেরকিার ভিসা নীতির সমালোচেনা করে বলেন, নিষেধাজ্ঞা দিবে দাও,ভিসা নীতি দিবে দাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডাল ভাত দিয়ে দেশের মানুষকে খাওয়াবে, আমাদের দেশকে বাঁচাবে। মির্জা ফখরুলকে উদ্দেশ করে কাদের বলেন, মির্জা ফখরুল নোয়াখালী এসে হুমকি ধমকি দিয়ে:
আরও পড়ুন
রাজধানীতে ২৭ জুলাই মহাসমাবেশ করবে বিএনপি

রাজধানীতে ২৭ জুলাই মহাসমাবেশ করবে বিএনপি

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ২৭ জুলাই রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশে তিনি এ ঘোষণা দেন। তত্ত্বাবধায়ক বাতিল করে আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের অভিযোগ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ জিততে পারবে না। তিনি আরও বলেন, গুম, গায়েবি মামলা দিয়ে সরকার বিরোধীদের হয়রানি করা হচ্ছে। ভয় দেখিয়ে তারা (সরকার) বিরোধী দলকে দূরে রেখে নির্বাচন করার অপকৌশল করছে। কিন্তু নির্দলীয় সরকার ছাড়া এবার কোনো নির্বাচন হবে না। রাজপথেই ফয়সালা হবে।’ বিএনপির মহাসচিব বলেন, দাবি একটাই, সেটা হলো শেখ হাসিনার:
আরও পড়ুন
জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটাই আওয়ামী লীগের বড় অর্জন: আনোয়ার খান

জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটাই আওয়ামী লীগের বড় অর্জন: আনোয়ার খান

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান বলেছেন, দেশের জনগণ আওয়ামী লীগকে ভোট দেওয়ায় আজ সারাদেশে উন্নয়ন হচ্ছে। আমরা যদি আমাদের মনের কথা জনগণকে বোঝাতে পারি, তাহলে ভোটে সমস্যা হওয়া কথা নয়। জনগণ এখন পর্যন্ত সরকারের প্রতি বিশ্বাস ও আস্থা রেখেছে। দীর্ঘদিন একটানা ক্ষমতায় থেকেও যে জনগণের বিশ্বাস ধরে রাখতে পেরেছি এটা আমাদের জন্য বড় অর্জন। এজন্য রামগঞ্জবাসীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শুক্রবার (২১ জুলাই) রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের জনগণের জানমাল রক্ষার্থে:
আরও পড়ুন
নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বর্তমান সরকার : তথ্যমন্ত্রী

নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে বর্তমান সরকার : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে, এর একচুলও ব্যত্যয় হবে না। আর সংবিধান অনুযায়ী বর্তমান সরকার নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন। শুক্রবার কুড়িগ্রাম সার্কিট হাউসে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে সংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এসব কথা বলেন । তিনি বলেন, বিএনপি এখন পা ভাঙা বাঘ, খাঁচায় বন্দি সিংহ শুধু গর্জন করতে পারে। আর কিছুই করতে পারে না। তারা যদি দেশে শান্তি বিনষ্ট করার চেষ্টা করে তাহলে সরকার কঠোর হস্তে দমন করবে। মন্ত্রী বলেন, বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি শুধু পাকিস্তানে আছে। আমার প্রশ্ন,:
আরও পড়ুন
প্রধান শিক্ষক বাবার হাতে ছেলের মিছিলের পতাকা!

প্রধান শিক্ষক বাবার হাতে ছেলের মিছিলের পতাকা!

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের কর্মীসভায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদে প্রার্থী হয়েছেন ফারদীন যাওয়াদ তানিম নামের ছাত্রলীগ নেতা। শনিবার (১৫ জুলাই) তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতি/সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী স্ব-স্ব মিছিল নিয়ে আসলেও ব্যতিক্রমী ছিল তানিমের মিছিল। যে বিদ্যালয়ের মাঠে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে সেই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক ফারদীন যাওয়াদ তানিমের পিতা নিজেই পতাকা হাতে স্লোগান দিয়ে ছেলের মিছিল নিয়ে কর্মীসভায় অংশ নেন।খোঁজ নিয়ে জানা যায়, ফারদীন যাওয়াদ তানিমের পরিবার বংশগত আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত, তানিমের বাবা কমলনগর উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমানে তিনি তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রধান শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন।:
আরও পড়ুন
শেখ হাসিনার সরকারের সময়ে গণমাধ্যমের প্রসার লক্ষণীয়

শেখ হাসিনার সরকারের সময়ে গণমাধ্যমের প্রসার লক্ষণীয়

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সময়ে দেশের টিভি চ্যানেলসহ গণমাধ্যমের উল্লেখযোগ্য প্রসার লক্ষণীয়। শনিবার (১৫ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারে এটিএন বাংলা অফিসে চ্যানেলটির ২৬ বছর পূর্তি’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে টিভি চ্যানেলসহ গণমাধ্যমের উল্লেখযোগ্য প্রসার হয়েছে। এখন অনেক প্রতিযোগিতামূলক পরিবেশে চ্যানেলগুলোকে কাজ করতে হয়। তিনি বলেন, মহান স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে এটিএন বাংলা যেভাবে কাজ করে যাচ্ছে, সেই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে দ্রুত পরিবর্তনশীল সময়ে নিত্য-নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আগামী দিনে এটিএন বাংলাকে এগিয়ে যেতে হবে। স্পিকার বলেন,:
আরও পড়ুন
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

বিএনপির সঙ্গে বৈঠকে বসেছে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। শনিবার সকাল ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপির প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ। অন্যদিকে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে রয়েছেন ছয়জন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ মূল্যায়ন করতে রিকার্ডো চেলারির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্যের এই প্রাক-তথ্যানুসন্ধানী দলটি গত রোববার ভোরে ঢাকায় আসে।   ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায়:
আরও পড়ুন
খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি ৮ আগস্ট

খালেদা জিয়ার খনি দুর্নীতি মামলার চার্জ শুনানি ৮ আগস্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাত আসামির বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় চার্জ শুনানির তারিখ আগামী ৮ আগস্ট ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক মো. আকতারুজ্জামানের আদালতে মামলার চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন তার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার হাজিরা দেন। এরপর মামলায় প্রস্তুতি নেই জানিয়ে চার্জ শুনানির জন্য সময় আবেদন করেন তিনি। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শেষবারের মতো সময় মঞ্জুর করে আগামী ৮ আগস্ট চার্জ শুনানির পরবর্তী দিন ধার্য করেন। বড়পুকুরিয়া কয়লাখনির কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১:
আরও পড়ুন
বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে পুলিশ

বিএনপির সমাবেশ ঘিরে নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ। বুধবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে নাইটেঙ্গেল মোড় এবং ফকিরাপুল মোড়ে শতাধিক পুলিশ সদস্যকে অবস্থান নিতে দেখা গেছে। যদিও সকাল ৯টার আগে পর্যন্ত এই এলাকায় তেমন কোনো পুলিশ সদস্যদের চোখে পড়েনি। এদিকে সমাবেশকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সেজন্য নয়াপল্টনের একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ করে দিয়েছে পুলিশ। ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে ফকিরাপুল-নাইটেঙ্গেল মোড় পর্যন্ত রাস্তার একপাশও বন্ধ করে দেওয়া হয়। তবে নাইটেঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তার অন্যপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে মতিঝিল জোনের এসি (পেট্রোল) আব্দুলাহ আল মামুন বাংলানিউজকে বলেন, আমরা প্রতিদিন:
আরও পড়ুন
আ.লীগ সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা চায় : প্রধানমন্ত্রী

আ.লীগ সরকার গণতন্ত্রের ধারাবাহিকতা চায় : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা চায় জানিয়ে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজায় নবনির্মিত কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, এটাই আমরা চাই, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজ আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। এখন উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকতো তাহলে এটা কখনও অর্জন করা সম্ভব হতো না। শেখ হাসিনা বলেন, আমাদের এ গণতান্ত্রিক ধারাটা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল,:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.