রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বৃষ্টি উপেক্ষা করে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের মামলার রায়ের প্রতিবাদে পূর্বঘোষিত কর্মসূচিতে যোগ দিতে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন। শুক্রবার (৪ আগস্ট) নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে দুপুরের দিকে এ চিত্র দেখা যায়। এর আগে সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। দুপুর আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। কিন্তু সমাবেশস্থলে নেতাকর্মীদের উপস্থিতি ছিল বেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ । সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও:
আরও পড়ুন
ডেঙ্গুর চেয়েও মারাত্মক বিএনপি: তথ্যমন্ত্রী

ডেঙ্গুর চেয়েও মারাত্মক বিএনপি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডেঙ্গু মারাত্মক, বিএনপি আরো বেশি মারাত্মক। অনেক ক্ষেত্রে ডেঙ্গুর চেয়ে আরো বেশি মারাত্মক বিএনপি।’ শুক্রবার সকালে রাজধানীর খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগের আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরির কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘এডিস মশা কামড়ায়, বিএনপি আগুন জ্বালায়’, উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি গাড়ি পোড়ায়, মানুষ পোড়ায়, জীবন্ত মানুষ পুড়িয়ে মারে। মন্ত্রী  বলেন, ‘করোনার মহামারিসহ সব বিপদে নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্য যেমন সুরক্ষা করছে তেমনি মানুষের পাশে খাদ্য নিয়েও দাঁড়িয়েছে।’ ড. হাছান মাহমুদ বলেন, ‘করোনা মহামারিতে মানুষের পাশে:
আরও পড়ুন
শেখ হাসিনা দেশকে শান্তির দেশে পরিণত করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনা দেশকে শান্তির দেশে পরিণত করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে জঙ্গিবাদ থেকে শান্তির দেশে পরিণত করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (৪ আগস্ট) সকালে খামারবাড়ি গোলচত্বর এলাকায় কৃষক লীগ আয়োজিত এডিস মশা নিধন ও সচেতনতা তৈরি অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। কামাল বলেন, আমরা সবাই সতর্ক থাকলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে পারি। ডেঙ্গু একটা সিজনাল রোগ, মশাবাহিত রোগ। আমরা যার যার বাড়িতে, যার যার আঙিনা পরিষ্কার রাখতে পারি। এসময় ডেঙ্গু দমনে প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এগিয়ে আশায় কৃষক লীগের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:
আরও পড়ুন
জুমার পর পল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

জুমার পর পল্টনে বিএনপির প্রতিবাদ সমাবেশ

একটি মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে প্রতিবাদ সমাবেশ করবে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। শুক্রবার (৪ আগস্ট) জুমার নামাজের পর দুপুর আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ শুরু হবে। দলীয় সূত্র জানায়, এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবেন। এর আগে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে বলা হয়, তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের নামে করা মামলায় ফরমায়েশি রায়:
আরও পড়ুন
পার্বতী নগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

পার্বতী নগর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন

সোলাইমান ইসলাম নিশান: লক্ষ্মীপুর সদর উপজেলার ৫ নং পার্বতী নগর ইউনিয়নে ছাত্রলীগের ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সোমবার (৩১জুলাই) ৫নং পার্বতী নগরে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। কমিটিতে আহ্বায়ক দেওয়া হয় বুলবুল আহমেদ বাবুকে ও যুগ্ম আহ্বায়করা হলেন তাইফুর রহমান রোকন,রাফসান বাপ্পি,জুবায়ের হোসেন, আহমেদ শান্ত,আব্দুল হান্নান হিমেল,আশরাফুল ইসলাম, শিহাব ইসলাম,ফয়সাল। যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়ে আশরাফুল ইসলাম (ইকতিদার) বলে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্ব পেয়ে আমি ধন্য। কাজের মাধ্যমে আমি আমার যোগ্যতার প্রমান দিবো ইনশাআল্লাহ। আমাকে নেতৃত্ব দেয়ার সুযোগ করে দেয়ার জন্য লক্ষ্মীপুর - ২ আসনের সংসদ সদস্য এড. নুর উদ্দিন:
আরও পড়ুন
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উদ্বোধন হলো দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র তিস্তা সোলার লিমিটেড। বুধবার (২ আগস্ট) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠের সমাবেশ থেকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বেক্সিমকো পাওয়ার নির্মিত ২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ডিসেম্বর থেকে কেন্দ্রটির বিদ্যুৎ যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের সাড়ে ৬০০ একর জমিতে গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুতকেন্দ্র। তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড। তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে। বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল। উৎপাদিত বিদ্যুৎ জাতীয়:
আরও পড়ুন
রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রংপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে হেলিকপ্টারযোগে রংপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে রংপুর পৌঁছান তিনি। এর আগে বেলা সোয়া ১২টার দিকে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রংপুরের উদ্দেশে রওনা করেন প্রধানমন্ত্রী। প্রায় সাড়ে চার বছর পর রংপুর জেলা আওয়ামী লীগ আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে রংপুরে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে রংপুরে ২৭টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারসহ পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার পক্ষে জনসমর্থন চাইতে:
আরও পড়ুন
বিএনপির দুই-নেতাকে আপ্যায়ন করে রাজনীতির শিষ্টাচার রক্ষা করছে আ.লীগ

বিএনপির দুই-নেতাকে আপ্যায়ন করে রাজনীতির শিষ্টাচার রক্ষা করছে আ.লীগ

লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির উত্তেজিত নেতাকর্মীদের রাজপথ থেকে সরিয়ে দিয়েছে। এবং কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে উন্নতমানের খাবার ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে ফল ও ফলের জুস পাঠিয়ে সমবেদনা জানিয়ে রাজনীতির শিষ্টাচার রক্ষা করছে। রোববার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে দক্ষিণ তেহমুণী ট্রাফিক চত্বরে প্রতিবাদ মিছিল শেষে এসব কথা বলেন। এসময় নয়ন আরও বলেন, বিএনপি রাজনীতির নামে জ্বালাপোড়া ও পুলিশের ওপর হামলা করে। এটি কোন রাজনীতির শিষ্টাচার নয়। রাজনীতির শিষ্টাচার শিখতে হলে শেখ হাসিনা ও:
আরও পড়ুন
সন্ধ্যায় বিএনপির সংবাদ সম্মেলন

সন্ধ্যায় বিএনপির সংবাদ সম্মেলন

‘সরকার পতনের এক দফা’ দাবি আদায়ে আজ শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করে বিএনপি। চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। এর আগে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি বৈঠকে বসবে বলে জানা গেছে। সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আসবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, চলমান আন্দোলনের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আন্দোলনের সার্বিক পরিস্থিতি তুলে ধরবেন বিএনপির মহাসচিব।
আরও পড়ুন
রাজপথে যুবসমাজ বিএনপির ষড়যন্ত্রের জবাব দেবে: এনামুল হক শামীম

রাজপথে যুবসমাজ বিএনপির ষড়যন্ত্রের জবাব দেবে: এনামুল হক শামীম

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বিএনপি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতেে চায়। ক্ষমতার লোভে উন্মত্ত বিএনপি সরকারের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারুণ্যের পদযাত্রার নামে তারা যুবসমাজকে জঙ্গিবাদ, অস্ত্রবাজি ও মাদকের দিকে ঠেলে দিচ্ছে। তারা আবার আগুন সন্ত্রাস করে মানুষ পুড়িয়ে মারা নেশায় মেতে উঠেছে। বিএনপি  ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা যেকোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যেতে চায় বলেই বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ধ্বংসের চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতের দেশবিরোধী সব ষড়যন্ত্রের জবাব দিতে যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে। আজ শরীয়তপুর শিল্পকলা একাডেমি মাঠে জেলা যুবলীগ আয়োজিত তারুণ্যের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.