রাজনীতি

কোনো লুটেরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

কোনো লুটেরা যেন আবার ক্ষমতায় আসতে না পারে: প্রধানমন্ত্রী

কোনো লুটেরা যাতে দেশকে ধ্বংস করার জন্য আবার ক্ষমতায় আসতে না পারে, সেজন্য বাংলাদেশের জনগণকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সরকার প্রধান বলেন, ‘দেশকে লুটেরাদের হাতে ছেড়ে দেবেন না, অন্যথায় দেশ ধ্বংস হয়ে যাবে এবং নিশ্চিত করুন যে, দেশের উন্নয়নের যাত্রা কোনো বাধা বিপত্তি ছাড়াই অব্যাহত থাকবে।’ বিএনপি বর্জন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশবাসী নৌকায় ভোট দিয়ে দেশের স্বাধীনতা পেয়েছে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল হয়েছে অথচ বিএনপিকে ভোট দিয়ে লুটপাট, দুর্নীতি ও হত্যা পেয়েছে। আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কাজ করে উল্লেখ করে শেখ:
আরও পড়ুন
আ স ম রবকে এক হাত নিলেন বিএনপির সাবেক এমপি নিজাম

আ স ম রবকে এক হাত নিলেন বিএনপির সাবেক এমপি নিজাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও শরীক দলের এখন পর্যন্ত নির্বাচন মুখী কোনো সিদ্ধান্ত না থাকলেও ইতোমধ্যে ঘোষণা দিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজাম। অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির সাবেক এই এমপির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে জেএসডি'র সভাপতি আ স ম আবদুর রবের কঠোর সমালোচনা করে এক হাত নিয়েছেন। এবিএম আশরাফ উদ্দিন নিজামের নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর)। তিনি ওই আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্যও। এছাড়াও তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য। গত কয়েকদিন ধরে তিনি কমলনগর ও রামগতি উপজেলায় দলীয় মৃত:
আরও পড়ুন
বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের মৃত্যু নেই : এনামুল হক শামীম

বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনের মৃত্যু নেই : এনামুল হক শামীম

পানি সম্পদ উপ-মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন বিশ্বের শান্তিকামী মানুষের চেতনার মূর্ত প্রতীক। নীতির ক্ষেত্রে তিনি ছিলেন আপসহীন। বঙ্গবন্ধু ছিলেন কোমল হৃদয় ও অসীম সহ্য ক্ষমতার অধিকারী। ত্যাগী ও সংগ্রামী নেতা হিসেবে বঙ্গবন্ধুর তুলনা বিশ্বের ইতিহাসে বিরল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বনন্দিত এক নেতা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বাঙালি জাতির হাজার বছরের আশীর্বাদ হয়ে যিনি টুঙ্গিপাড়ার পবিত্র মাটিকে ধন্য করেছিলেন। বঙ্গবন্ধু তাঁর জন্মের আগমনী বার্তায় একটি পরাধীন জাতিকে স্বাধীন করার বার্তা নিয়ে এসেছিলেন। তাঁর জন্ম না হলে লাল-সবুজের পতাকা আর বাংলাদেশ পেতাম না, এটা সর্বজন স্বীকৃত। বঙ্গবন্ধুর জন্ম না হলে একটি:
আরও পড়ুন
জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত : তথ্যমন্ত্রী

জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত : তথ্যমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ৭৫’ এর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, হত্যার মাধ্যমে তিনি ক্ষমতা দখল করেন এবং খুনের মাধ্যমে ক্ষমতায় টিকে ছিলেন বলে মন্তব্য করেছেন তথ‍্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে ঘাতকের হাতে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের সমাধিতে দলীয় শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘটিয়েছিল জিয়াউর রহমান, খালেদা জিয়ার জ্ঞাতসারে ২১ আগস্ট গ্রেনেড হামলা ঘটিয়েছিল তারেক রহমান এবং আজকে বিএনপি মানুষ পোড়ানোর রাজনীতি করে। ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।:
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নাই: শেখ হাসিনা

বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নাই: শেখ হাসিনা

বিএনপি-জামায়াতের সঙ্গে কোনো আন্তর্জাতিক শক্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১২ আগস্ট) সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) বলে, তারা আন্তর্জাতিক শক্তি পায়। কোন শক্তিটা আছে, সেটাই আমরা জানতে চাই। কোনো শক্তি নাই তাদের সঙ্গে। লুটেরাদের সঙ্গে কেউ থাকে না। ’ বিএনপি-জামায়াতের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই খুনি, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গি, মানুষ হত্যাকারী, গ্রেনেড হামলাকারী, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি বিএনপি থেকে দেশবাসী সাবধান!’ তিনি বলেন, ‘আর জামায়াত বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধী তারা যে অপরাধ করেছে, তাদের আমরা শাস্তি:
আরও পড়ুন
সন্ধ্যায় বসছে আওয়ামী লীগ

সন্ধ্যায় বসছে আওয়ামী লীগ

আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্ধ্যায় বসছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন ঘিরে কে কোন দায়িত্ব পালন করবেন, দলের ইশতেহার তৈরিতে কার কী ভূমিকা থাকবে, দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবস্থা কী, এসব নিয়ে আলোচনা হতে পারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের এ বৈঠকে।  আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকটি সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত হবে। সেই বৈঠকেই দলের আগামী রাজনীতি ও নির্বাচনের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানিয়েছেন দলটির একাধিক সিনিয়র নেতা। জানা গেছে, আওয়ামী লীগের কার্যনির্বাহী বৈঠকের জন্য ৯টি এজেন্ডা ঠিক করা হয়েছে। এগুলো হলো- শোক প্রস্তাব, দলের সভাপতি শেখ হাসিনার জন্মদিন উদযাপন (২৮ সেপ্টেম্বর), শেখ রাসেল দিবস (১৮ অক্টোবর), জেলহত্যা:
আরও পড়ুন
বিএনপি নেতাদের অগ্নিপরীক্ষা আজ

বিএনপি নেতাদের অগ্নিপরীক্ষা আজ

রাজধানীতে বিএনপির আজকের গণমিছিল নেতাদের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন দলটির অনেকেই। কারণ কেন্দ্র থেকে তৃণমূলের কোনো নেতা সুনির্দিষ্ট কারণ ছাড়া কর্মসূচিতে অনুপস্থিত থাকলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়াসহ নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা। ছাত্রদলের সভাপতিকে সরিয়ে দিয়ে সবাইকে এমন সতর্কবার্তায় দেওয়া হয়েছে। কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের উপস্থিতির দিকে নজর রাখবে হাইকমান্ড। শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করবে বিএনপি। মহানগর উত্তর বিএনপি বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। একই সময়ে ঢাকা:
আরও পড়ুন
এ দেশকে কখনই পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেওয়া যাবে না: কাদের

এ দেশকে কখনই পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেওয়া যাবে না: কাদের

প্রায় তিন হাজার তৃণমূল নেতাদের নিয়ে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শুরু হয়েছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় গণভবনে সভাটি শুরু হয়। সভায় উপস্থিত তৃণমূল নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এ দেশকে কখনই পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেওয়া যাবে না। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আপনারা প্রস্তুত হন, শপথ নিন। তিনি বলেন, বাংলাদেশে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনা কারও কাছে মাথা নত করেন না। বিএনপির কিছু লোকজন দেখে ভয়ের কিছু নেই। তাদের চেয়ে আমাদের লোকবল অনেক বেশি।:
আরও পড়ুন
বিচার বিভাগকে দলীয় আঙিনা বানিয়ে ফেলেছিল বিএনপি : কাদের

বিচার বিভাগকে দলীয় আঙিনা বানিয়ে ফেলেছিল বিএনপি : কাদের

বিচার বিভাগকে বিএনপি দলীয় আঙিনায় রূপান্তরিত করেছিল মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের সংবিধান, বিচার ব্যবস্থা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া বক্তব্য দুরভিসন্ধিমূলক। অিাজ শুক্রবার (৪ আগস্ট) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে দেশের বিচার বিভাগ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘ঔদ্ধত্যপূর্ণ এবং সংবিধানবিরোধী বক্তব্যের’ নিন্দা ও প্রতিবাদ জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তাদের নেতারা দেশের স্বাধীন বিচার ব্যবস্থা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেতিবাচক মন্তব্য করছেন। অথচ বিএনপির দুর্নীতিপরায়ণ শীর্ষ নেতৃত্বের:
আরও পড়ুন
মাদ্রাসা ছাত্র হত্যা,লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

মাদ্রাসা ছাত্র হত্যা,লক্ষ্মীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর: গত ২৮ জুলাই যুবলীগ,ছাত্রলীগের শান্তি সমাবেশে নিরীহ মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ রেজাউল করীম নিহত হওয়ার ঘটনায় প্রতিবাদ ও অপরাধীদের দ্রুত বিচারের দাবিতে আজ শুক্রবার বাদ জুমা জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা। জেলা সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: ইউনুস খানের সঞ্চালনায় বিক্ষোভ মিছিলটি জেলা শহরের দক্ষিণ স্টেশন থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর স্টেশন এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় না গিয়ে জোর করে ক্ষমতা দখল করে এদেশের মানুষকে শোষণ করছে। বর্তমান সরকার:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.