খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবিতে লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহ্বায়ক শেখ কামরুজ্জামানের সভাপতিত্বে, সদস্য সচিব এডভোকেট তোফাজ্জল হোসেন বাচ্চুর সঞ্চালনায় পৌর নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাম্মেল হক মজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুব দলের সহ সভাপতি ইমাম হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মারুফ:
