স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না-এমপি শাওন
রুবেল চক্রবর্তী,তজুমদ্দিন ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলাধীন ২নং সোনাপুর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৩ সেপ্টেম্বর বিকাল ৫ টায় উপজেলার সোনাপুরের আনন্দবাজার ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মেহেদি হাসান মিশু হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। বিএনপি জোট সরকারের আমলে লালমোহন তজুমদ্দিন ছিল সবচেয়ে অবহেলিত, শিক্ষার মান ছিল অত্যান্ত খারাপ গত তিন মেয়াদে প্রধানমন্ত্রীর শেখ হাসিনা রাষ্ট্র:
