রামগঞ্জে আওয়ামী লীগের সদস্যপদ ফিরে পেলেন চেয়ারম্যান সুমন

শেয়ার

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামীলীগ থেকে বহিস্কার হওয়া ৫নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন দলীয় পদ ফিরে পেয়েছেন।

গত ১৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় আওয়ামীলীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক আদেশে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কার্যক্রম ও শৃংখলা ভঙ্গ না করার শর্তে চেয়ারম্যান সুমন আওয়ামীলীগের দলীয় সদস্যপদ ফিরে পেয়েছেন। পরে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ চেয়াম্যান সুমনকে উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য পরে পুঃন বহাল করেছেন।

উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামছুল ইসলাম সুমন আওয়ামীলীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করে আওয়ামীলীগের দলীয় সদস্যপদ হারিয়ে দল থেকে বহিস্কার হন। ওই নির্বাচনে সুমন ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এব্যপারে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম জানান, পারিবারিক ভাবে আমি আওয়ামী পরিবারের সন্তান। আমার প্রয়াত পিতা নুরুল ইসলাম এক সময় চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এলাকার জনগনের জন্য সেবা করা বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেকে জনসেবায় উজার করে দিয়েছি। জনগনও ভালোবেসে ওই নির্বাচনে ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে। এজন্য চন্ডিপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।May be an image of 2 people and text

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.