বিনোদন

মিস ডিভা ইউনিভার্স হলেন দিভিতা রাই

মিস ডিভা ইউনিভার্স হলেন দিভিতা রাই

নতুন মিস ডিভা ইউনিভার্স ২০২২ নির্বাচিত হলেন ভারতের কর্ণাটকের দিভিতা রাই। রবিবার রাতে দিভিতার মাথায় মুুকুট পরিয়ে দেন মিস ইউনিভার্স ২০২১ হারনাজ সান্ধু। তেলেঙ্গানার প্রজ্ঞা আয়াগিরিকে ঘোষণা করা হয় মিস ডিভা সুপারন্যাশনাল ২০২২। কর্ণাটকে জন্ম হলেও দিভিতা ভারতের অনেক শহরেই থেকেছেন বাবার চাকরির কারণে। পেশায় একজন আর্কিটেক্ট ও মডেল। এছাড়া ব্যাডমিন্টন, বাস্কেটবল, ছবি আঁকার শখ আছে। এবার তিনি ভারতের হয়ে অংশ নেবেন ৭১তম মিস ইউনিভার্সে। মিস ডিভা ইউনিভার্স ২০২২ এর অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ২০০০ সালের মিস ইউনিভার্স লারা দত্ত, ১৯৬৪-র মিস ইন্ডিয়া মেহের কাস্টেলিনো, মিস ইন্ডিয়া ১৯৮০ সংগীতা বিজলানি, মিস ইন্ডিয়া ইউনিভার্স ২০০৪ তনুশ্রী দত্ত।
আরও পড়ুন
ফের  দর্শক আগ্রহে অপূর্ব-রুনার ‘যদিও সন্ধ্যা’

ফের দর্শক আগ্রহে অপূর্ব-রুনার ‘যদিও সন্ধ্যা’

নতুন নাটকের প্রতিই সাধারণত দর্শকের আগ্রহ থাকে বেশি। নতুন গল্প, নতুন নির্মাণশৈলী আবার নতুন শিল্পী। কিন্তু এটিও সত্যি যে পুরনো অনেক নাটকের প্রতি দর্শকের ভালোলাগা-আগ্রহ থেকে যায় দীর্ঘদিন। সেই নাটকের গল্প যদি ভালো হয় এবং শিল্পীদের অভিনয়ও যদি মনের মতো হয়, তা হলে সে নাটক দর্শক বারবার দেখতে চান। প্রায় ১০ বছর আগে নির্মিত একটি চমৎকার গল্পের নাটক ‘যদিও সন্ধ্যা’। নাটকটি রচনা করেছিলেন শফিকুর রহমান শান্তনু এবং নির্মাণ করেছিলেন চয়নিকা চৌধুরী। নাটকটির গল্পের দুটি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন এই সময়ের নন্দিত-জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান। ২০১৭ সালে নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়। ইউটিউবে প্রকাশের:
আরও পড়ুন
এবার পোস্টারে নারীর বেশে চমকে দিলেন নওয়াজউদ্দিন

এবার পোস্টারে নারীর বেশে চমকে দিলেন নওয়াজউদ্দিন

রুপালী রঙের পোশাক পরে রাজকীয় চেয়ারে বসে আছেন ছোট চুলের এক নারী। খুব চেনা চেনা চেহারা, কিন্তু অচেনা। আসলে তিনি কোনো অভিনেত্রী নন। একটি ছবির মোশন পোস্টারে নারীর বেশে চমকে দিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। নির্মাতা অক্ষত অজয় শর্মার রিভেঞ্জ ড্রামা ‘হাড্ডি’তে এমন লুকেই দেখা যাবে নওয়াজউদ্দিনকে। চরিত্রটি প্রসঙ্গে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, “নানা রকমের মজার সব চরিত্রে অভিনয় করেছি আমি। তবে ‘হাড্ডি’ চরিত্রটি একেবারেই স্পেশাল। এরকম লুকে আমাকে আগে দেখা যায়নি। অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে গড়ার আরেকটি সুযোগ পেলাম। সিনেমাটির শুটিং শুরুর অপেক্ষায় আছি।” সিনেমাটি প্রসঙ্গে নির্মাতা অজয় শর্মা বলেন, “এখানে ডাবল চমক দেখা যাবে। নওয়াজুদ্দিনের সঙ্গে কাজ করার:
আরও পড়ুন
আজ নিপুণের আদালত অবমাননার মামলার শুনানি

আজ নিপুণের আদালত অবমাননার মামলার শুনানি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে নায়িকা নিপুণের বিরুদ্ধে করা আদালত অবমাননার অভিযোগটি শুনানির জন্য সুপ্রিমকোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় (কজলিস্টে) রয়েছে। আজ রোববার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। এর আগে এ বিষয়ে গত ৬ জুন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে নতুন দিন ঠিক করা হয়। তারই ধারাবাহিকতায় শুনানির জন্য তালিকায় উঠে মামলাটি।  ২৩ মে শুনানি ৫ জুন পর্যন্ত মুলতবি করেছিলেন আপিল বিভাগ। এর আগে গত ১৪ মার্চ পদে হাইকোর্টের স্থগিতাদেশ ও স্থিতাবস্থার আদেশ:
আরও পড়ুন
নায়করাজ রাজ্জাক সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন; শাকিব খান

নায়করাজ রাজ্জাক সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন; শাকিব খান

চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে! যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ। রাজ্জাকের ৫ম মৃত্যু বার্ষিকীতে শাকিব খান তার ফেইসবুক পেইজে এমন পোস্ট করেন।
আরও পড়ুন
বিগ বসের সঞ্চালনার জন্য ১ হাজার কোটি রুপি চাইলেন সালমান

বিগ বসের সঞ্চালনার জন্য ১ হাজার কোটি রুপি চাইলেন সালমান

ছবির বাজার যেমনই হোক, তবু নিজের দাম বাড়াচ্ছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ মুক্তি পেতে পেতে বছর শেষ। বিগ বস ১৫-তে সঞ্চালক হিসেবে সালমানের পারিশ্রমিক ছিল ৩৫০ কোটি রুপি। চলতি বছর অক্টোবরে শুরু হতে চলা বিগ বস ১৬-এর ক্ষেত্রে কেন এমন আকাশছোঁয়া চাহিদা সালমানের, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। তবে হঠাৎ করেই কি বেশি টাকার প্রয়োজন হয়ে পড়ল ভাইজানের? সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সম্প্রতি নিরাপত্তা জোরদার করতে আগ্নেয়াস্ত্র কাছে রাখার আইনি অনুমতি নিয়েছেন সালমান। বুলেটপ্রুফ গাড়িও নাকি কিনেছেন। সিধু মুসেওয়ালা খুনের পর গ্যাংস্টারদের থেকে প্রতিনিয়ত হুমকি পেতে পেতে ঝুঁকি নিতে চাইছেন:
আরও পড়ুন
দেশে ফিরছেন শাকিব খান, বিমানবন্দরে বরণ করবে হাজারও ভক্ত!

দেশে ফিরছেন শাকিব খান, বিমানবন্দরে বরণ করবে হাজারও ভক্ত!

অবশেষে ৯ মাস পর আগামি বুধবার (১৭ আগস্ট) দেশে ফিরছেন ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান। ভক্তরা মুখিয়ে আছেন তাদের প্রিয় নায়ককে বরণ করে নিতে। এদিন শাকিবের হাজারও ভক্ত তাকে বিমানবন্দরে বরণ করার নেয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। শাকিবের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমের বেশকিছু ফ্যান গ্রুপে এ নিয়ে ভক্ত অনুরাগীদের জোর প্রচারণা চালাতেও দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র প্রবাসী হিমেল আশরাফ জানান, এরমধ্যে টিকিট কাটা ও ব্যাগ গোছানো শেষ। হয়ে গেল ডিনার পার্টিও। যুক্তরাষ্ট্র সময় ১৬ আগস্ট সকাল ৯টার ফ্লাইটে চেপে বসবেন শাকিব খান। পরদিন ১৭ আগস্ট বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে নামবেন ঢাকায়। নির্মাতা বলেন, ‘৯ মাস চোখের পলকে কেটে:
আরও পড়ুন
২২ বছর অভিনয়ের সফলতা শেয়ার করলেন কারিনা কাপুর

২২ বছর অভিনয়ের সফলতা শেয়ার করলেন কারিনা কাপুর

বলিউডে সদ্য মুক্তি পেয়েছে তার নতুন ছবি লাল সিং চড্ডা। সেই ছবিতে আমির খানের সঙ্গে তার রসায়ন মন কেড়েছে অনুরাগীদের। সেই ছবির প্রচারে এসেই সংবাদমাধ্যমের সঙ্গে নিজের ফেলে আসা ক্যারিয়ার ফিরে দেখলেন কারিনা কাপুর খান। কভি খুশি কভি গমের 'পু' থেকে শুরু করে রিফিউজির নাজ, জব উই মেটের গীত, থ্রি ইডিয়েটসের পিয়া সাহস্ত্রবুদ্ধে... দুদশক ধরে একের পর এক অভিনয় দিয়ে মানুষের মন জয় করেছেন কারিনা। প্রত্যেকটা চরিত্র একে অন্যের থেকে আলাদা এবং অনন্য।  নিজের ক্যারিয়ারের কথা বলতে গিয়ে কারিনা জানান, প্রত্যেক মুহূর্তেই তার নিজের সঙ্গে লড়াই চলে। কেবল ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনে নিজেকে তৈরি করা, চরিত্র নিয়ে প্রস্তুতি নেওয়া,:
আরও পড়ুন
পুত্রসন্তানের মা হলেন পরীমনি

পুত্রসন্তানের মা হলেন পরীমনি

ছেলের মা হয়েছেন অভিনেত্রী পরীমনি, বাবা হলেন অভিনেতা শরিফুল রাজ। আজ বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পরীমনি। বুধবার সন্ধ্যায় খবরটি নিশ্চিত করেছে রাজ-পরীর ঘনিষ্ঠ একটি সূত্র। এদিন সন্ধ্যায় তারা জানান, মা ও নবাগত সন্তান দুজনই এখন সুস্থ আছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন পরীমনি। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যাসন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্রসন্তান হলে রাজ্য। গত বছর গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের নির্মিত চলচ্চিত্র ‘গুণিন’-এর সেটে শরিফুল রাজ ও পরীমনির পরিচয় ও প্রেম। পরবর্তী সময়ে তাদের প্রেম গড়ায় পরিণয়ে। গত বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই জুটি।
আরও পড়ুন
ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা

ধারাবাহিক নাটকে ক্রিকেটার আশরাফুল ও জাহানারা

এবার ধারাবাহিক নাটকে দেখা যাবে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও জাতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম ক্রিকেটার জাহানারাকে। তারিক মুহাম্মদ হাসানের রচনা ও পরিচালনায় ‘গোল্ডেন সিক্স’ নামের একটি ধারাবাহিক নাটকে তারা অভিনয় করবেন। জানা গেছে, আজ ৯ আগস্ট থেকে বেসরকারি চ্যানেল আরটিভির পর্দায় দেখা যাবে ধারাবাহিক নাটকটি। নির্মাতা তারিক মুহাম্মদ হাসান জানান, এতে জাভেদ চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ আশরাফুল এবং জাহান চরিত্রে থাকছেন জাহানারা আলম। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন যাহের আলভী, শেহতাজ, চমক, মিহি আহসান, তিথি, অলিউল হক রুমী, মুকিত জাকারিয়া, শরাফ আহমেদ জীবন, সোহেল খান, মুসাফির সৈয়দ এবং সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। উল্লেখ্য, নাটকে হাসান:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.