বিনোদন

শুটিংয়ে দেখেছি শাকিব আমাদের আগে হাজির হতেন

শুটিংয়ে দেখেছি শাকিব আমাদের আগে হাজির হতেন

কথা বলতে বলতে একটি মিষ্টি খাওয়া শেষ করে টিস্যু পেপারে মুছতেই কিছুটা চোখ গরম করে বাকি মিষ্টিটাও খেতে বললেন। দমদম মেট্রো স্টেশন থেকে অটোতে করে পৌঁছে গেলাম সিঁথির মোড়। সেখান থেকে আবার অটোতে করে বনহুগলি। দেখতে ছিমছাম এই এলাকাতে থাকেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্ত। কখনও তিনি পর্দায় মানুষ হাসান। আবার কখনও ভয়ংকর খলনায়ক হিসেবে হাজির হয় ভয় ধরিয়ে দেন দর্শকের মনে। যাহোক। রাস্তার ওপারে মধ্যবয়সী বিল্ডিংয়ের তিন তলায় বসবাস সুপ্রিয় দত্তর। কেচি গেটওয়ালা লিফটে চড়ে পৌঁছে গেলাম তার ফ্ল্যাটে। কলিংবেল বাজাতেই দরজা খুলে বেরিয়ে এলেন তিনি। ডাইনিং-কাম ড্রয়িংরুমের সোফায় বসলাম। ছোট পরিসরে বিভিন্ন লেখকের বইয়ে সাজানো শেলফ। সাথে:
আরও পড়ুন
অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

অস্কারের জন্য বাংলাদেশি সিনেমা আহ্বান

পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্রের পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের ৯৫তম আসরে অংশ নেওয়ার জন্য বাংলাদেশের সিনেমা আহ্বান করা হয়েছে। ৯৫তম অস্কার বাংলাদেশ কমিটি অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম (বিদেশী ভাষা প্রতিযোগিতা) বিভাগে বাংলাদেশের চলচ্চিত্র মনোনয়নের জন্য বাংলা ভাষায় নির্মিত বাংলাদেশি চলচ্চিত্র আহ্বান  ২০২২ সালের ১ জানুয়ারির পর এবং ৩০ নভেম্বর এর আগে মুক্তি পাওয়া বাংলাদেশের প্রেক্ষাগৃহে ধারাবাহিকভাবে ৭ (সাত) দিন প্রদর্শিত ইংরেজি সাবটাইটেলসহ যেকোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাছাই প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য আগ্রহী চলচ্চিত্র প্রযোজকদের আশীর্বাদ চলচ্চিত্র (৭/৯ ইস্টার্ন কমার্শিয়াল কমপ্লেক্স, ৭৩ কাকরাইল) থেকে চলচ্চিত্র জমার ফরম ও বিস্তারিত নিয়মাবলী সংগ্রহ:
আরও পড়ুন
সালমানকে নিয়ে যা বললেন শাকিব খান

সালমানকে নিয়ে যা বললেন শাকিব খান

আজ ঢালিউডের দুঃখের দিন। কেননা এ দিন জীবনের মায়া কাটিয়ে পৃথিবী থেকে বিদায় নেন চির সবুজ নায়ক সালমান শাহ। বছর ঘুরে দিনটি এলেই শোক তার চাদরে ঢেকে দেয় চলচ্চিত্রাঙ্গনের মানুষজন এবং তার অসংখ্য অনুরাগীর হৃদয়। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে ব্যাথিত করে অসময়ে চলে যাওয়া এই নায়কের শূন্যতা। তিনি তা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের ফেসবুকে সালমান শাহর ছবি প্রকাশ করে শাকিব লিখেছেন, ‘আজ ৬ সেপ্টেম্বর সালমান শাহর ২৬ তম মৃত্যুবার্ষিকী। নব্বই দশকে তিনি বিদায় নেন রূপালি পর্দা থেকে। স্বল্প ক্যারিয়ারেই দেশের চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদান রেখেছিলেন তিনি।’ অনুরাগীরাও অনুসরণ করেছেন শাকিবকে। তার সেই পোস্টে প্রিয় তারকার মতো তারাও বিনম্র:
আরও পড়ুন
এফডিসি থেকে চোখের জলে বিদায় গাজী মাজহারুল আনোয়ারকে

এফডিসি থেকে চোখের জলে বিদায় গাজী মাজহারুল আনোয়ারকে

সিনেমার অসংখ্য কালজয়ী গানের রচিয়তা কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ার। চিত্রপরিচালক হিসেবেও পেয়েছেন খ্যাতি। কাজের সুবাদে জীবদ্দশায় বহুবার (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে ( বিএফডিসি) আসতে হয়েছে তাকে। তার আনন্দ-বেদনার বহু স্মৃতি ছড়িয়ে এই চলচ্চিত্রের সূতিকাগারে। সোমবার (৫ সেপ্টেম্বর) গাজী মাজহারুল আনোয়ার এলেন এফডিসিতে, কিন্তু শেষবারের মতো। কারণ জাগতিক সকল বন্ধন ছিন্ন করে তিনি বিদায় নিয়েছেন। এদিন দুপুর সাড়ে বারোটায় গাজী মাজহারুল আনোয়ারের মরদেহ এফডিসিতে নিয়ে আসা হয়। তার জন্য তৈরি করা হয় বিদায় মঞ্চ। এফডিসিতে পৌঁছানোর পর একে একে তাকে চলচ্চিত্রসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান, সঙ্গীত ও চলচ্চিত্রের মানুষেরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। প্রিয় মানুষটিকে শেষবার এক নজর দেখার জন্য আসেন:
আরও পড়ুন
ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

ঢাকায় আসার অনুমতি পেলেন না নোরা ফাতেহি

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকায় আসার কথা ছিল বলিউডের আইটেম গার্ল নোরা ফাতেহির। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় সেটা আর হচ্ছে না। এমনটাই জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজক শাহজাহান ভূঁইয়া।   তিনি বলেন, ডলার–সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো জানুয়ারির দিকে আসবেন তিনি। নোরা জন্মসূত্রে কানাডিয়ান আর পৈতৃক সূত্রে মরোক্কান। বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। অংশ নেন ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ে। এরপর অভিনয় করেন ‘রোয়ার: দ্য টাইগার্স অব সুন্দরবন’ সিনেমায়। তিনি পুরী জগন্নাথের তেলেগু সিনেমা ‘টেম্পার’-এ আইটেম গানে কোমর দোলান। এ ছাড়া ২০১৫ সালে ইমরান হাশমি অভিনীত ‘মি.এক্স’:
আরও পড়ুন
শহীদ মিনারে গার্ড অব অনার, শিল্পী ও সাধারণের শ্রদ্ধা

শহীদ মিনারে গার্ড অব অনার, শিল্পী ও সাধারণের শ্রদ্ধা

সদ্য প্রয়াত কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারকে রাষ্ট্রীয় শ্রদ্ধা ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয়। সেখানেই কবিকে দেওয়া হয় ‘গার্ড অব অনার’। এসময় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হন সংস্কৃতি অঙ্গনের অনেক শিল্পী। এর মধ্যে ছিলেন সাবিনা ইয়াসমিন, কুমার বিশ্বজিৎ, মনির খান, নকীব খান, আসিফ ইকবাল, শেখ সাদী খান, মানাম আহমেদ, ইমন সাহা-সহ আরও অনেকে। তারা গীতিকবির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অশ্রুসিক্ত নয়নে স্মৃতিচারণও করেছেন। এছাড়া বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষও আসেন গাজী মাজহারুল আনোয়ারকে শ্রদ্ধা জানাতে। শ্রদ্ধা জানাতে এসে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম:
আরও পড়ুন
সঙ্গীত সাধনায় মাজহারুল আনোয়ারের দৃষ্টান্ত বিরল:ড. হাছান মাহমুদ

সঙ্গীত সাধনায় মাজহারুল আনোয়ারের দৃষ্টান্ত বিরল:ড. হাছান মাহমুদ

জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মন্ত্রী মাজহারুল আনোয়ারের মাফফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় মন্ত্রী বলেন, ‘জীবনভর সঙ্গীত ও কণ্ঠ সাধনার যে অনন্য দৃষ্টান্ত মাজহারুল আনোয়ার স্থাপন করেছেন, তা বিশ্বের সঙ্গীতজগতে বিরল। তার অসংখ্য পুরস্কার ও সম্মাননার চেয়েও মানুষের ভালোবাসা তার জীবনের সবচেয়ে বড় অর্জন। তার শিল্পীসত্তার মৃত্যু নেই।’ হাছান মাহমুদ আরো বলেন, ‘জয় বাংলা, বাংলার জয়’, একতারা তুই দেশের কথা বল রে এবার বল’এমন অসংখ্য কালজয়ী গানের রচয়িতা গীতিকবি সংঘের আজীবন সদস্য মাজহারুল আনোয়ার:
আরও পড়ুন
কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই

কিংবদন্তি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই

কিংবদন্তি গীতিকবি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক গাজী মাজহারুল আনোয়ার আর নেই। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৯ বছর ৬ মাস ১৩ দিন। এই মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাজী মাজহারুল আনোয়ারের পুত্রবধূ শাহানা মির্জা। তিনি জানান, আজ সকালে রাজধানীর নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন গাজী মাজহারুল আনোয়ার। পরে তাকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন এই গীতিকার। ১৯৪৩ সালের ২২ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দি উপজেলার তালেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন গাজী মাজহারুল আনোয়ার। তিনি একাধারে চলচ্চিত্র:
আরও পড়ুন
সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধলেন বুবলী

দীর্ঘ ৩৫ বছর পর চলচ্চিত্র নির্মাণ করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন-বিএফডিসি। তাদের দুটি সিনেমার অনুদান দিয়েছে সরকার। সেই সিনেমা দুটির একটি ‘চাদর’। এতে নায়ক হিসেবে থাকবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী সাইমন সাদিক। তার বিপরীতে দেখা যাবে শবনম বুবলীকে। এই প্রথম তারা একসঙ্গে জুটি বাঁধলেন। এছাড়াও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুসহ আরও অনেকে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সিনেমাটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন শিল্পীরা। এটি নির্মাণ করবেন জনপ্রিয় নির্মাতা জাকির হোসেন রাজু। নির্মাতা জাকির হোসেন রাজু জানান, ‘গল্পের চরিত্র অনুযায়ী শিল্পী কাস্ট করার চেষ্টা করি। সেই ভাবনা থেকে সাইমন ও বুবলীকে নেওয়া। আশা করছি তারা তাদের অভিনয় মুন্সিয়ানায় মুগ্ধতা ছড়াবেন।’ তিনি আরও জানান, সেপ্টেম্বরের:
আরও পড়ুন
‘পুষ্পা টু’তে আল্লু অর্জুন পারিশ্রমিক নিবেন ১০০ কোটি!

‘পুষ্পা টু’তে আল্লু অর্জুন পারিশ্রমিক নিবেন ১০০ কোটি!

দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা’র সিক্যুয়েল শুরু হচ্ছে শিগগিরই। ‘পুষ্পা টু’তে নাকি সবাই তাদের পারিশ্রমিক দ্বিগুণ করেছেন। সবচেয়ে বেশি পারিশ্রমিক নিচ্ছেন আল্লু অর্জুন। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘পুষ্পা: দ্য রাইজ’র জন্য আল্লু পারিশ্রমিক নিয়েছিলেন ৫০ কোটি রুপি, যেখানে দ্বিতীয় কিস্তিতে তিনি পারিশ্রমিক দ্বিগুণ করে নিচ্ছেন ১০০ কোটি রুপি! এই অর্থ দিয়ে অনায়াসে বলিউডের একটি বিগ বাজেটের সিনেমা নির্মাণ সম্ভব! ‘পুষ্পা’তে আল্লুর চেয়ে এর নায়িকা রাশমিকা মন্দানার পারিশ্রমিকে ছিল বিস্তর ফারাক, সিক্যুয়েলেও একই বিষয় থাকছে। ‘পুষ্পা টু’তে এই অভিনেত্রী নিচ্ছেন ৪ কোটি রুপি, আগে নিয়েছিলেন ২ কোটি রুপি। আল্লুর তুলনায় তার পারিশ্রমিক খুবই সামান্য! এদিকে সিনেমাটির পরিচালক সুকুমার আগে ১৮ কোটি নিলেও:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.