জন্মদিনে নিজের লেখা বই প্রকাশ করবেন রানী
দীর্ঘদিন বলিউডের রানি হয়ে থেকেছেন অভিনেত্রী রানী মুখার্জী। আজকাল পর্দায় তেমন নিয়মিত নন তিনি। তবুও অনুরাগীদের মনে আগের মতোই বহাল তবিয়তে আছে তার আসনটি। এবার এই তারকা দিলেন নতুন খবর। জানান, অভিনয় জীবনের স্মৃতিকথা নিয়ে নিজের জন্মদিনে একটি বই প্রকাশ করবেন তিনি। দীর্ঘ ২৫ বছরের অভিনয় জীবনে রানীকে পাড়ি দিতে হয়েছে অনেক চড়াই-উতড়াই। বি-টাউনের সব অলি-গলি তার চেনা। চলার পথে ব্যর্থতা, সফলতা— এই দুইয়ের স্বাদই তার জানা। দেখেছেন অসংখ্য সম্পর্কের ভাঙা-গড়া। সেসব স্মৃতিকথাই লিপিবদ্ধ করবেন তার বইয়ে। আগামী বছরের ২১ মার্চ তার জন্মদিন। সিদ্ধান্ত নেন, সেদিনই প্রকাশ করবেন এই বই। এ প্রসঙ্গে রানী জানান, ‘ভারতীয় সিনেমা আমাকে অনেক দিয়েছে। ২৫:
