বিনোদন

বলিউড বাদশাহ শাহরুখের জন্মদিন আজ

বলিউড বাদশাহ শাহরুখের জন্মদিন আজ

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য। জন্মদিনে অসংখ্য ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এই অভিনেতা। শাহরুখ খান, অভিনয়ের প্রতি ভালোবাসা, নিষ্ঠা আর সাফল্যে পৌঁছেছেন শীর্ষস্থানে। হয়েছেন বলিউডের বাদশাহ। মঞ্চ নাটকে অভিনয়ের হাতেখড়ি শাহরুখের। ক্যারিয়ার শুরু করেন ১৯৮৮ সালে টিভি সিরিয়ালে অভিনয় দিয়ে। ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে অভিষেক হয় বড় পর্দায়।
আরও পড়ুন
ক্যাটরিনার প্রিয় ক্রিকেটার ভিরাট

ক্যাটরিনার প্রিয় ক্রিকেটার ভিরাট

ছবির প্রচারে কত কিছুই না করতে হয় নায়িকাদের। নাচাগানা থেকে শুরু থেকে পার্টি সবই করতে হয়। এবার সিনেমার প্রচারে ব্যাট হাতে দেখা গেল বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফকে। সেই সঙ্গে সেখানে আলাপচারিতায় প্রিয় ক্রিকেটারের নামও জানিয়েছেন তিনি। ‘ফোন ভূত’ ছবির প্রচারে গিয়েছিলেন ভিকি ঘরণী। শিগগিরই মুক্তি পেতে চলেছে ছবিটি। এর প্রচারে ঘাম ঝড়াচ্ছেন নায়িকা। সঙ্গী দুই কো-স্টার সিদ্ধান্ত চতুর্বেদী এবং ইশান খট্টর। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রি-ম্যাচ অনুষ্ঠান জমিয়ে দিয়েছেন এই বলি সুন্দরী। এদিন হলুদ রঙা মিডি ড্রেসে ঝলমল করলেন ক্যাটরিনা। স্টিলেটো পরেই ব্যাট হাতে নেমে পড়লেন হরভজন সিংয়ের বোলিং ফেস করতে। হাই হিলস পরে ব্যাট করা সহজ নয়, তা নিজের মুখেই বললেন:
আরও পড়ুন
ক্যাটরিনাকে নিয়ে যা বললেন দীপিকা

ক্যাটরিনাকে নিয়ে যা বললেন দীপিকা

বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের সঙ্গে দীপিকা পাড়ুকোনের বন্ধুত্ব দীর্ঘদিনের। তারা একে অপরের সুখ-দু:খের ভাগীদার। সেই বান্ধবীকেই কিনা ‘অকর্মা’ আখ্যা দিলেন দীপিকা। তাও আবার সামাজিক যোগাযোগমাধ্যমে সে কথা লিখে নেটিজেনদের সমালোচনার সুযোগ করে দিয়েছেন। ঘটনার বিবরণে জানা গেছে, শূন্যে দোল খাচ্ছিলেন দীপিকা। কাপড়ের দোলনায় বসে এরিয়াল যোগে মগ্ন তিনি। ক্যাটরিনার তাতে মোটেও উৎসাহ নেই। ভিকি ঘরণী নিচে দাঁড়িয়ে ভিডিও করে গেলেন বান্ধবীর। দীপিকার রাগের কারণ সেটিই। অনেকবার বলা সত্ত্বেও এরিয়াল যোগ করতে রাজি হননি ক্যাটরিনা। তার নাকি ‘মুড’ ভালো ছিল না। তাই একসঙ্গে যোগের ক্লাসে গিয়েও একাই আকাশে ভাসলেন দীপিকা। সেই ভিডিও দেখে বেশ মজা করছেন ঈশান খট্টর, বরুণ ধওয়ান। কাপড়ে:
আরও পড়ুন
ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের নামে জিডি করলেন শাকিব

ফেসবুক ও ইউটিউব কনটেন্ট ক্রিয়েটরদের নামে জিডি করলেন শাকিব

ফেসবুকে ও ইউটিউবে মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার এবং মানহানির অভিযোগ এনে একটি পোস্ট দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। জানিয়েছিলেন গুজব রটনাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি। এবার সেটাই করলেন। অপপ্রচার ও মানহানিতে জড়িতদের বিরুদ্ধে শাকিবের পক্ষে থানায় জিডি করলেন তার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ম্যানেজার মো. মনিরুজ্জামান।  বৃহস্পতিবার রাতে ঢাকার গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন মনিরুজ্জামান। সাধারণ ডায়েরি (জিডি) নম্বর ১৩২৭। ১৩টি ফেসবুক ও ইউটিউব আইডি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে।বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান। জিডি থেকে জানা গেছে, ওই ১৩টি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলগুলো হচ্ছে ‘পূর্ণিয়ার খোঁজ, ‘বড় ভাই’, ‘বদ:
আরও পড়ুন
শাকিব-পূজা থাকছেন না ঢালিউড অ্যাওয়ার্ডসে

শাকিব-পূজা থাকছেন না ঢালিউড অ্যাওয়ার্ডসে

নিউইয়র্কের ঢালিউড অ্যাওয়ার্ডসে আসছেন না নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরি। রোববার (১৬ অক্টোবর) জ্যামাইকার আমাজুরা কনসার্ট হলে সন্ধ্যা ৬টায় ২০তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক্যাল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করেছে শো টাইম মিউজিক। অনুষ্ঠানে অংশ নিতে শিল্পী ও কলাকুশলীরা ইতোমধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। শো টাইম মিউজিক আয়োজিত এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি। তবে এ আসরে থাকছেন না নায়ক শাকিব খান ও নায়িকা পূজা চেরি। নিউইয়র্কের কুইন্সে জন্ম নেওয়া পাকিস্তানি বংশোদ্ভূত নার্গিস ফাখরি এবারই প্রথম বাংলাদেশিদের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বলে জানা গেছে। কুইন্সের জ্যামাইকা অ্যামাজুরা হলে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিতব্য উক্ত অনুষ্ঠানের টিকিট বিক্রির:
আরও পড়ুন
মাসুম আজিজের  মৃত্যুতে প্রধানমন্ত্রীর  শোক

মাসুম আজিজের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী। এসময় প্রধানমন্ত্রী মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আরও পড়ুন
বাংলাদেশে আসা হচ্ছে না নোরা ফাতেহির

বাংলাদেশে আসা হচ্ছে না নোরা ফাতেহির

আগামী ১৮ নভেম্বর ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার কথা ছিল বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। তবে তাকে এই আয়োজনে অংশগ্রহন করার জন্য অনুমতি দেয়নি সরকার। আজ সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত পরিপত্রে এ বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ করপোরেশন ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভার অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না। ’
আরও পড়ুন
হিন্দি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা যশের

হিন্দি সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা যশের

অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা হল যশ দাশগুপ্তের প্রথম হিন্দি সিনেমার। সম্প্রতি প্রযোজনা সংস্থা টি সিরিজ জানাল ‘ইয়ারিয়াঁ ২’ নামের এই সিনেমা আগামী বছর মে মাসের ১২ তারিখ মুক্তি পাবে। যশ ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন জাভেদ জাফরির পুত্র মিজান ও দিব্যা খোসলা । ২০১৪ সালে এই ফ্রাঞ্চাইজির প্রথম ছবিতে অভিনয় করেছিলেন হিমাংশু কোহলি ও রাকুলপ্রীত সিং। পরিচালনা করেছিলেন দিব্যা খোসলা কুমার। আর এবার পরিচালক নিজেই অভিনয় করছেন। পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাধিকা রাও আর বিনয় সাপরু জুটি। অতীতে এই দুই পরিচালক সালমান খান অভিনীত ‘লাকি: নো টাইম ফর লাভ’, ‘সানাম তেরি কাসাম’-এর মতো ছবি পরিচালনা করেছেন। ‘পারিবারিক সম্পর্ক রক্তের আর বন্ধুত্ব:
আরও পড়ুন
শাকিবের মতো সু-অভিনেতা খুব কম এসেছে: কাজী হায়াৎ

শাকিবের মতো সু-অভিনেতা খুব কম এসেছে: কাজী হায়াৎ

দীর্ঘদিন হলো শাকিব খানের কাঁধে ভর করে পথ চলছে ঢালিউড। এই তারকা মানেই সিনেমা সফল— কথাটি চোখ বন্ধ করে বিশ্বাস করেন নির্মাতারা। অভিনেত্রীরাও জনপ্রিয়তা অর্জনের উদ্দেশ্যে তার সঙ্গে পর্দা ভাগ করতে আগ্রহী। দেশজুড়ে অসংখ্য অনুরাগী তার। শাকিবে মুগ্ধ গুণী নির্মাতা কাজী হায়াৎ। এদেশে চলচ্চিত্রশিল্পের যাত্রা শুরু ১৯৫৭ সালে। তারপর কেটে গেছে দীর্ঘ ছয় দশক। এই সময়টাতে ঢালিউডে মুগ্ধতা ছড়িয়েছে অনেক নায়ক। কিন্তু শাকিব খানের মতো সৌন্দর্য, অভিনয় দক্ষতাসহ অন্যান্য গুণে গুণান্বিত নায়ক ইন্ডাস্ট্রিতে খুব কমই এসেছে। এমনটাই মনে করেন প্রবীণ এই নির্মাতা। একটি সাক্ষাৎকারে শাকিব প্রসঙ্গে কাজী হায়াৎ জানান, ‘১৯৫৭ সাল থেকে অদ্যাবধি শাকিবের মতো সুদর্শন, সুঠাম দেহের অধিকারী, সুশ্রী,:
আরও পড়ুন
‘ব্রক্ষ্মাস্ত্র -২’ সিনেমায় শাহরুখপুত্র- গুঞ্জন চাউর

‘ব্রক্ষ্মাস্ত্র -২’ সিনেমায় শাহরুখপুত্র- গুঞ্জন চাউর

বলিউডের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ব্রক্ষ্মাস্ত্র’ সিনেমাটিতে মিনিট বিশেকের জন্য হাজির হয়েছিলেন শাহরুখ খান। অভিনয় করেছেন বানরাস্ত্রের ভূমিকায়। অনেকের মতে ওই ২০ মিনিটই পুরো ছবির সেরা মুহূর্ত। এদিকে গুঞ্জন চাউর হয়েছে সিনেমাটির দ্বিতীয় কিস্তিতে বাবার পরিবর্তে আরিয়ান খান অভিনয় করবেন ‘বানরাস্ত্র’ চরিত্রে। এই ছবি দিয়েই বি-টাউনে অভিষেক হবে তার। এই গুঞ্জন ছড়িয়েছে আরিয়ান খানের ফ্যান পেজ থেকে। সেখানে দেখা যায় ‘ব্রক্ষ্মাস্ত্র-২’ সিনেমার একটি পোষ্টার। এতে বানরাস্ত্রের ভুমিকায় আরিয়ান। এটা দেখেই নড়ে চড়ে বসেন নেটিজেনরা। মুহূর্তেই নেট দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়ে ছবিটি। তবে খোঁজ নিয়ে জানা যায় পোস্টারটি অফিসিয়াল না। আরিয়ানের অনুরাগীদের তৈরি এটি। তারা বলিউড বাদশাহর পুত্রকে পিতার চরিত্রটিতে দেখতে চান। এই:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.