আর্জেন্টিনার খেলা দেখতে ছেলেসহ কাতারে আমির
ফুটবল বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে ছেলেসহ হাজির বলিউড সুপারস্টার আমির খান। ছেলে আজাদ রাও খানের সঙ্গে সাবেক স্ত্রী কিরণ রাও গিয়েছেন কাতারে। বিশ্বকাপের খেলা দেখে আবার ফিরেও গেছেন দেশে। কাতারে আমির, কিরণের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, ভক্তদের সঙ্গে ছবি তুলছেন আমির। সামনে কিরণ এবং আজাদ হেঁটে যাচ্ছিলেন। ছবি তোলা হয়ে গেলে তাঁদের কাছে ছুটে যান ‘লাগান’-তারকা। ক্যামেরার দিকে তাকিয়ে তিন জনের এক সঙ্গে ছবি তুলে দেওয়ার অনুরোধ করেন অনুরাগীদেরই। গত সপ্তাহে কাতারের লুসাইল স্টেডিয়াম থেকে খেলা দেখে বেরিয়ে ছবি তোলেন আমির। আর্জেন্টিনার খেলা দেখতে কাতারে গিয়েছিলেন আমির। অভিনেতার ছেলের:
