বিনোদন

বলিউডের প্রশংসা করায় তোপের মুখে রাশমিকা

বলিউডের প্রশংসা করায় তোপের মুখে রাশমিকা

এক সময় তিনিই ছিলেন জাতীয় ক্রাশ। তার মিষ্টি হাসি, সুন্দর মুখশ্রীর প্রেমে হাবুডুবু খেয়েছে কতোই না পুরুষ হৃদয়। কিন্তু কিছুদিন ধরে এক নাগাড়ে সমালোচিত হয়ে চলেছেন রাশমিকা মানদানা। ‘পুষ্পা’র শ্রীভাল্লিকে নিয়ে বিতর্কের অন্ত নেই। বরং বলা ভালো, তার মন্তব‍্য নিয়ে। এবার নিজের ইন্ডাস্ট্রিকে অসম্মান করে ট্রোলড হলেন তিনি। সদ‍্য বলিউডে পা রেখেছেন রাশমিকা। ডেবিউ ছবিতেই অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মতো মেগাস্টারের সঙ্গে। কার্যত আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা তার। কয়েকমাসের বিরতির পরেই মুক্তি পেতে চলেছে ‘মিশন মজনু’। এই ছবিতে তার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রা।
আরও পড়ুন
বছরের শেষ প্রাপ্তি  মেহজাবীনের

বছরের শেষ প্রাপ্তি মেহজাবীনের

সেরা করদাতার তালিকায় মেহজাবীন চৌধুরীর নাম উঠেছে আগেই। এবার তিনি পেলেন এর স্বীকৃতি। সেরা করদাতা হিসেবে সরকারিভাবে ক্রেস্ট প্রদান করা হয়েছে তাকে। এ সম্মানকে বছরের শেষ প্রাপ্তি হিসেবে মনে করছেন এ তারকা। সামাজিক মাধ্যমে এমনটাই জানিয়েছেন তিনি। নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন মেহজাবীন। সেখানে দেখা গেছে, ট্যাক্স কার্ড সম্মাননার ক্রেস্টটি ধরে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘বছরের শেষ প্রাপ্তি।’সেরা করদাতার হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা এই ট্যাক্স কার্ড পাচ্ছেন। ২১ ডিসেম্বর জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্স কার্ড প্রাপ্তদের তালিকার গেজেট প্রকাশ করে। ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে ক্যাটাগরি রয়েছে পাঁচটি—সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ।:
আরও পড়ুন
‘পাঠান’ থেকে কত পারিশ্রমিক নিলেন শাহরুখ-দীপিকারা?

‘পাঠান’ থেকে কত পারিশ্রমিক নিলেন শাহরুখ-দীপিকারা?

নতুন বছরের শুরুর দিকে মুক্তি পেতে যাচ্ছে বহু বিতর্কিত, বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোনের জুটিকে বহু বছর পর বড় পর্দায় দেখা যাবে বলে দীর্ঘ দিন ধরে অপেক্ষা করে রয়েছে দর্শকমহল। শাহরুখ এবং দীপিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাহাম, আশুতোষ রানা, ডিম্পল কাপাডিয়ার মতো তারকাদের। ২৫০ কোটি টাকা বাজেটের এই ছবিতে অভিনয় করে মোটা টাকার পারিশ্রমিক নিয়েছেন তারকারা। কিন্তু পারিশ্রমিকের মধ্যে রয়েছে আকাশ-পাতাল পার্থক্য। ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে শেষ বার শাহরুখ খানকে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর অভিনেতাকে বড় পর্দায় দেখা গেলেও তা শুধুমাত্র ক্যামিয়ো চরিত্রে। ৪ বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে:
আরও পড়ুন
যে কারণে হাসপাতালে পরীমণি

যে কারণে হাসপাতালে পরীমণি

গেল সপ্তাহেই ছেলে রাজ্যকে নিয়ে নিজের একটি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা পরীমণি। সেখানে বেশ হাসিখুশি দেখা যায় নায়িকাকে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। তার ফেসবুকে পোস্ট করা ছবি অনুযায়ী, আঙুলে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। বিস্তারিত এই মুহূর্তে কিছুই জানা যায়নি। শুধু তিনি আঙুলে ব্যান্ডেজ করা অবস্থায় দুটি ছবি সামাজিকমাধ্যমে পোস্ট করে লেখেন, ‘উপহার’। বোঝাই যাচ্ছে, তিনি বোঝাতে চাইছেন নতুন বছরের উপহার। জানা যাচ্ছে, বৃহস্পতিবার আঘাতপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকাই ইন্ডাস্ট্রির অন্যতম আলোচিত এই নায়িকা। ওই বছরের অক্টোবরে বিয়ে করলেও খবরটি চলতি বছরের:
আরও পড়ুন
যে কারণে আর্জেন্টিনার জয়ে কাঁদছিলেন পরীমণি

যে কারণে আর্জেন্টিনার জয়ে কাঁদছিলেন পরীমণি

গতকাল ১৮ ডিসেম্বর রাতে টানা ১২০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ট্রাইবেকারে জ্বলে ওঠে আর্জেন্টিনা। প্রতিপক্ষ ফ্রান্সকে পরাস্ত করে দখল করে নেয় বিশ্বকাপের সোনালি ট্রফি। রুদ্ধশ্বাস লড়াই শেষে এমন জয়ে আবেগী হয়ে পড়েছিলেন আর্জেন্টাইন সমর্থকরা। অনেকেই অশ্রু সংবরণ করতে পারেননি। ঢালিউড অভিনেত্রী পরীমণিও তাদের একজন। মেসিদের জয়ের আনন্দে বোকার মতো কাঁদছিলেন তিনি। সামাজিক মাধ্যমে এ কথা জানিয়েছেন পরীমণি নিজেই। বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি জেতার পর পরীমণি নিজের ফেসবুকে লিখেছেন, ‘আমি কেমন বোকার মতো এখনও কানতেছি (কাঁদছি)!’ এ সময় তিনি স্বামী শরিফুল রাজকে মেনশন করে লেখেন, ‘রাজ তাড়াতাড়ি আমাকে নিয়ে আর্জেন্টিনা চলো।’ দীর্ঘ ৩৬ বছর পর আর্জেন্টিনার এই জয় পরীমণির হৃদয়ে মেখে দিয়েছে:
আরও পড়ুন
যে কারণে শ্রাবন্তীর আক্ষেপ

যে কারণে শ্রাবন্তীর আক্ষেপ

বলিউড এখন ব‍্যাকফুটে। আঞ্চলিক ভাষার ছবি, বিশেষত দক্ষিণ ভারতীয় ছবিগুলো ব‍্যাপক হারে দর্শক টানছে। গত এক দেড় বছর ধরেই এই প্রবণতা দেখা যাবে হিন্দি বলয়ের দর্শক এবং বাঙালিদের মধ‍্যেও। সেই দক্ষিণ ভারতেই চলচ্চিত্র উৎসবে বাংলা ছবির জন‍্য পুরস্কৃত হলেন শ্রাবন্তী চট্টোপাধ‍্যায়। তেলেঙ্গানায় বাংলা ফিল্ম ফেস্টিভ‍্যালে পপুলার চয়েস বিভাগে ‘ভয় পেও না’ ছবির জন‍্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন শ্রাবন্তী। সম্মান পেয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী। সংবাদ মাধ‍্যমকে জানান, হায়দরাবাদে অনেক ছবির শুটিং করেছেন তিনি। তবে ফিল্ম ফেস্টিভ‍্যালে যাওয়া এই প্রথমবার। শ্রাবন্তী জানান, তার বরাবর পুরস্কার পাওয়ার থেকে মানুষের প্রশংসা বেশি পছন্দ। তবে সেখানকার বাঙালি দর্শকদের ধন‍্যবাদ জানান তাকে এই সম্মানের যোগ‍্য মনে করার:
আরও পড়ুন
বিয়ে করলেন অভিনেতা পলাশ

বিয়ে করলেন অভিনেতা পলাশ

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ বিয়ে করেছেন। বেশ কিছুদিন আগে ঘরোয়া আয়োজনে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন পলাশ নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা-মায়ের পছন্দকে প্রাধান্য দিয়ে বিয়ে করেছি। আলহামদুলিল্লাহ্, দাম্পত্যজীবনে আমরা ভীষণ সুখে আছি। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকিটা সময় যেন পরষ্পরের অপরিহার্য হয়ে একসঙ্গে থাকতে পারি।’ পলাশ আরও জানান, ঘরোয়া পরিসরে অনাড়ম্বর আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বিয়েতে দুই পরিবারের সদস্যরা ছাড়া কেউ ছিলেন না। আগামী ফেব্রুয়ারিতে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা আছে তাদের।
আরও পড়ুন
প্রথম অ্যালবাম নিয়ে আসছেন কেট হাডসন

প্রথম অ্যালবাম নিয়ে আসছেন কেট হাডসন

অভিনেত্রী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত কেট হাডসন। গোল্ডেন গ্লোবসহ অভিনয়ের জন্য বহু স্বীকৃতি তিনি পেয়েছেন। এবার রেকর্ডিং আর্টিস্ট হিসেবেও পরিচিত হতে যাচ্ছেন ৪৩ বছর বয়সী কেট। আগামী বছর নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করবেন। ‘দ্য ব্রাইড ওয়ার্স’খ্যাত অভিনেত্রী কেট নিজেই এ তথ্য জানিয়েছেন। দ্য টুনাইট শোতে কেট বলেছেন, করোনার সময় এ উপলব্ধি হয় যে তিনি এমন একটা জীবন চান যাতে কোনো অনুশোচনা থাকবে না। কেট বলেন, ‘সাক্ষাৎকারে সবাই জানতে চায় আমার জীবনে কোনো অনুশোচনা আছে কি না। আমি উত্তরে বলি, ৪০ পেরিয়ে এসেছি ... আমার এখনো কোনো অনুশোচনা নেই। কিন্তু করোনার সময় আমার মনে হয়েছে আমি আসলে কী করছি?’ কেট জানিয়েছেন,:
আরও পড়ুন
টালিউড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন ঋত্বিকা

টালিউড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ জানালেন ঋত্বিকা

টালিউডের ধীরে ধীরে বেশ জনপ্রিয় হয়ে উঠছিলেন নতুন অভিনেত্রী ঋত্বিকা সেন। খুব ছোট বয়স থেকে অভিনয় শুরু করেন এ নায়িকা। দেব, জিৎ, জিশু, বনির মতো তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে। তবে সম্প্রতি দেখা যাচ্ছে না নতুন কোনো সিনেমায়। আসল কারণ জানালে অভিনেত্রী নিজেই। তিনি এখন ব্যস্ত দক্ষিণের সিনেমার নিয়ে। সেখানে একের পর এক ছবিতে কাজ করছেন। বিজয় সেতুপতির মতো সুপারস্টারের সঙ্গে তার একটি ছবি মুক্তি পাওয়ার অপেক্ষায়। তিনি জানান, আমি কিন্তু চুটিয়ে তামিল-তেলেগু ছবিতে কাজ করছি। আর যারা বলছেন হারিয়ে গেছি, তারাই বলুন আমি যেমন সিনেমা করি তা আর এখানে হচ্ছে কই। যেসব অভিনেত্রী আমাকে কমপিটিশন মনে করতেন, আমার থেকে:
আরও পড়ুন
বাবার হাত ধরেই বলেউডে অভিষেক হচ্ছে আরিয়ানের

বাবার হাত ধরেই বলেউডে অভিষেক হচ্ছে আরিয়ানের

গুঞ্জনই সত‍্যি হল। বলিউডে অভিষেক হচ্ছে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। তবে অভিনয় নয়, জল্পনা অনুযায়ী পরিচালনায় হাত পাকাতে পাকাবেন তিনি। প্রযোজক হিসেবে থাকবে তার বাবার রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন আরিয়ান। খাতা কলমের পাশে রেড চিলিজ এন্টারটেইনমেন্টের একটি ক্ল‍্যাপস্টিক রাখা। ক‍্যাপশনে তিনি লিখেছেন, ‘লেখা শেষ। অ্যাকশন বলার জন‍্য আর অপেক্ষা করতে পারছি না।’ ছেলের পোস্টে কমেন্ট করেছেন বাবা শাহরুখ। লিখেছেন, ‘প্রথমটার জন‍্য অনেক শুভেচ্ছা। প্রথমটা সবসময় স্পেশাল হয়। খুব ভোরে যেন শুট ফেলো না। বরং বিকেলের দিকে শুট টাইম রাখলে ভালো হয়।’ উত্তরে আরিয়ান লিখেছেন, ‘অবশ‍্যই, রাতেই শুট রাখা হবে।’ ছেলের গর্বে গর্বিত মা:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.