বিনোদন

‘হোটেল রিলাক্স’- এ পুলিশের চরিত্রে পূর্ণিমা

‘হোটেল রিলাক্স’- এ পুলিশের চরিত্রে পূর্ণিমা

এবার ওয়েব সিরিজে দেখা যাবে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে। ‘হোটেল রিলাক্স’ নামের ওয়েব সিরিজে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এটি নির্মাণ করছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি। নতুন এই ওয়েব সিরিজ সম্পর্কে অমি বলেন, বর্তমানে নির্মিত বেশিরভাগ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। ওয়েবের দর্শকেরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। তিনি আরো বলেন, দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি। কাজল আরেফিন অমি পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘হোটেল রিলাক্স’। প্রযোজনা করছে বঙ্গ। বর্তমানে এটির শুটিং চলছে পুরান ঢাকা ও:
আরও পড়ুন
আরও এক যুগ পর ছুটির কথা ভাবব: শাকিব খান

আরও এক যুগ পর ছুটির কথা ভাবব: শাকিব খান

এখনই অভিনয় থেকেই বিদায় নেওয়ার সময় আসেনি বলে জানালেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গেল ১৫ জানুয়ারি দুবাইয়ের উইনার স্পোর্টস ক্লাবে আয়োজিত ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি। অনুষ্ঠানে মঞ্চে উঠে শাকিব বলেন, ‘মাঝে মাঝে আমার মনে হয় আজকে থেকে যদি আমি সিনেমায় অভিনয় না করি, যদি আজকে থেকেই আমার ক্যারিয়ারের ছুটি হয়ে যায়, তারপরও আফসোস থাকবে না। কারণ আমার ছোট্ট ক্যারিয়ারে ছোট্ট একটা জীবনে এত এত ভালোবাসা পেয়েছি যে, এই ভালোবাসা দিয়ে আমি বাকি জীবন পার করে দিতে পারব। আজ যাচ্ছি বললেই যাচ্ছি না। ছুটি আজকেই হচ্ছে না। আরও তো এক যুগ যাক, তারপর ছুটির কথা ভাবব।’
আরও পড়ুন
এবার ওয়েব সিরিজে মিম

এবার ওয়েব সিরিজে মিম

ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। গেল বছর ‘পরাণ’ সুপারহিট হওয়ার তিনি যেন হাওয়ায় ভাসছেন। একই বছরে মুক্তি পাওয়া ‘দামাল’ ছবিতেও তার অভিনয় প্রশংসিত হয়েছে। এ বছর অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিতের বিরুদ্ধে ‘মানুষ’ সিনেমায়। এদিকে হইচই প্ল্যাটফর্মের জন্য নির্মিতব্য একটি ওয়েব সিরিজে অভিনয় করবেন মিম। সেটি নির্মান করবেন সানী সানোয়ার। তবে নতুন এই কাজ সম্পর্কে তেমন কোনো তথ্য জানাননি এ নায়িকা।
আরও পড়ুন
ঢাকা আসছেন শ্রীলেখা

ঢাকা আসছেন শ্রীলেখা

টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রের পরিচিতিটা বাংলাদেশেও কম না। এর নেপথ্যে রয়েছে তার সৌন্দর্য ও ঠোঁটকাটা স্বভাব। আজকাল সিনেমায় তেমন একটা দেখা না গেলেও নেট দুনিয়ায় নিয়মিত নিজের সৌন্দর্য মেলে ধরেন তিনি। পাশাপাশি উচিত কথায় কাউকে ছাড়েন না। নতুন খবর হচ্ছে ১৫ জানুয়ারি ঢাকায় আসছেন এ অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর জানিয়েছেন শ্রীলেখা নিজেই। আজ বুধবার নিজের ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘আমার শিকড় বাংলাদেশের ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে ব্যাগ গুছিয়ে নিচ্ছি।’
আরও পড়ুন
এ মাসে মুক্তি পাবে যে তিন সিনেমা

এ মাসে মুক্তি পাবে যে তিন সিনেমা

নতুন বছরের অর্থাৎ ২০২৩ সালের প্রথম সপ্তাহে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। দ্বিতীয় সপ্তাহে (১৩ জানুয়ারি) মুক্তি পেতে যাচ্ছে যাচ্ছে পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মিশন এক্সট্রিম’র সিক্যুয়েল ‘ব্ল্যাক ওয়ার’। শিশুতোষ চলচ্চিত্র ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ২০ জানুয়ারি মুক্তি পাবে। এছাড়াও গণ-অর্থায়নে নির্মিত খন্দকার সিনেমা ‘সাঁতাও’ ২৭ জানুয়ারি মুক্তির কথা রয়েছে। ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি দিয়ে এক বছর পর বড় পর্দায় ফিরছেন অভিনেতা আরিফিন শুভ। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে পাওয়া যাবে তাকে। অ্যাকশনধর্মী সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল মাহমুদ। আরিফিন শুভ ছাড়া এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, হাসান ইমাম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী:
আরও পড়ুন
শাকিবের নায়িকা হতে পারেন বিদ্যা বালান অথবা কাজল

শাকিবের নায়িকা হতে পারেন বিদ্যা বালান অথবা কাজল

বড়পর্দায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বলিউডের কাজল অথবা বিদ্যা বালানের রসায়ন দেখা যেতে পারে। দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানালেন চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। তিনি ও তার স্ত্রী কিংবদন্তি নায়িকা শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন। গেল কয়েকবছর ধরে শাবানা-ওয়াহিদ দম্পতি সিনেমা প্রযোজনার কথা ভাবছিলেন। সেজন্য যুক্তরাষ্ট্র থেকে কয়েকবার দেশেও এসেছিলেন। কিন্তু দেশের চলচ্চিত্রের খারাপ অবস্থার কারণে পিছিয়ে গেছেন। তবে এখন তারা মনে করছেন, ঢালিউডের অবস্থা উন্নতির দিতে যাচ্ছে। সেকারণে সিনেমা প্রযোজনা করতে মনস্থির করে ফেলেছেন।
আরও পড়ুন
জামিনে মুক্ত ইরানের সেই অস্কারজয়ী অভিনেত্রী

জামিনে মুক্ত ইরানের সেই অস্কারজয়ী অভিনেত্রী

ইরানে হিজাব বিরোধী আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর জন্য গ্রেফতার করা হয়েছিল দেশটির অস্কারজয়ী অভিনেত্রী তারানেহ আলিদুস্তিকে। গ্রেফতারের তিন সপ্তাহ পর ৪ জানুয়ারি মুক্তি পেয়েছেন তিনি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। আলিদুস্তির জামিনে মুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী জাহরা মিনোই। মুক্তির পর বেশ উচ্ছ্বসিত দেখা যায় অভিনেত্রীকে। ওই মুহূর্তের কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।
আরও পড়ুন
২০২২ সালে সাড়া জাগানো পাঁচ হলিউড সিনেমা

২০২২ সালে সাড়া জাগানো পাঁচ হলিউড সিনেমা

হলিউড চলচ্চিত্রের জন্য ২০২২ সালটা দারুণ কেটেছে। বছরটিতে এমন কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে যেগুলো দর্শকের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নতুন বছরে দাঁড়িয়ে চলুন পুরোনো বছরের জনপ্রিয় কয়েকটি সিনেমার বিস্তারিত জেনে নেওয়া যাক— দ্য ব্যাটম্যান সিনেমাপ্রেমীদের কাছে ‘ব্যাটম্যান’ বাড়তি এক উন্মাদনার নাম। ছবিটি ২০২২ সালের ৪ মার্চ মুক্তি পায়। এটি পরিচালনা করেছেন ম্যাট রিভস। সিনেমাটি ডিসি কমিকস চরিত্র ব্যাটম্যানের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল। এতে অভিনয় করেছেন তাবড় তাবড় তারকারা। তারা হলেন রবার্ট প্যাটিনসন, জো ক্রাভিৎজ, পল ড্যানো ও দ্য পেঙ্গুইন। ২০২২ সালে সিনেমাটি দেখে মানুষের উত্তেজনার শেষ ছিল না। ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস সিনেমাটি মুক্তি পায় ২০২২:
আরও পড়ুন
ইনস্টাগ্রামে যাদের অনুসরণ করেন শাহরুখ খান

ইনস্টাগ্রামে যাদের অনুসরণ করেন শাহরুখ খান

বলিউড দুনিয়ার বেতাজ বাদশাহ শাহরুখ খান। সারাবিশ্বে তার অনুরাগীর সংখ্যা কোটি কোটি। ভারতে বসবাসরত এই নায়কের সান্নিধ্য সবার পাওয়া সম্ভব না। তবে তার সিনেমার নানা খবর এবং প্রাসঙ্গিক নানা বিষয়ে জানতে তাদের ভরসা অনলাইন। ইনস্টাগ্রামে এই তারকার ৩৪ মিলিয়ন ফলোয়ার্স। শাহরুখকে এত মানুষ অনুসরণ করলেও তিনি মাত্র ছয়জনকে অনুসরণ করেন। সেই তালিকায় আছেন স্ত্রী গৌরি খান, ছেলে আরিয়ান খান, মেয়ে সুহানা, ম্যানেজার পূজা দাদলানি, ভাইঝি আলিয়া ছিবা ও কাছের বন্ধু অভিনেত্রী কাজল আনন্দ। এমন নয় ইনস্টাগ্রামে প্রতিদিন কিছু না কিছু পোস্ট করেন শাহরুখ। সেভাবে সোশ্যাল মিডিয়ায় দেখাই মেলে না তার। তবে আরিয়ান-সুহানার পোস্টে হামেশাই কমেন্ট করেন তিনি। সবশেষ মুক্তি পাওয়া:
আরও পড়ুন
বিয়ের এগারো মাসের মাথায় সম্পর্কের ইতি টানলেন পরী

বিয়ের এগারো মাসের মাথায় সম্পর্কের ইতি টানলেন পরী

বিয়ের এগারো মাসের মাথায় সম্পর্কের ইতি টানলেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার দিবাগত রাতে রাজের সংসার থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার কথা জানান পরী। সম্পর্কে ভাঙনের কথা জানিয়ে নিজের ফেসবুকে পরীমণি লিখেন, হ্যাপি থার্টিফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে। জীবনে সুস্থ হয়ে বেঁচে থাকার থেকে জরুরী আর কিছুই নেই। এর আগে চলতি বছরের ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে শরীফুল রাজের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন পরী। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিবাহ সম্পন্ন হয়। তাদের বিয়ের দেনমোহর ছিল ১০১ টাকা । তবে জানুয়ারিতে বিয়ের আনুষ্ঠানিকতা করলেও পরী-রাজ গত বছরের:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.