শাকিবের নায়িকা হতে পারেন বিদ্যা বালান অথবা কাজল

শেয়ার

বড়পর্দায় ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গে বলিউডের কাজল অথবা বিদ্যা বালানের রসায়ন দেখা যেতে পারে। দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানালেন চলচ্চিত্র প্রযোজক ওয়াহিদ সাদিক। তিনি ও তার স্ত্রী কিংবদন্তি নায়িকা শাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশন।

গেল কয়েকবছর ধরে শাবানা-ওয়াহিদ দম্পতি সিনেমা প্রযোজনার কথা ভাবছিলেন। সেজন্য যুক্তরাষ্ট্র থেকে কয়েকবার দেশেও এসেছিলেন। কিন্তু দেশের চলচ্চিত্রের খারাপ অবস্থার কারণে পিছিয়ে গেছেন। তবে এখন তারা মনে করছেন, ঢালিউডের অবস্থা উন্নতির দিতে যাচ্ছে। সেকারণে সিনেমা প্রযোজনা করতে মনস্থির করে ফেলেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.