আজ (২৮ মার্চ) মেঘাস্টার শাকিব খানের ৪৩ তম জন্মদিন। তবে বিশেষ এ দিনটিতে দেশে নেই দেশসেরা এ শীর্ষনায়ক। আছেন যুক্তরাষ্ট্রে। সেখানেই তার জন্মদিন উদযাপন হচ্ছে।
ঢাকাই সিনেমার ক্যারিয়ার ২২ বছর হলেও রাজার হালে ১৫ বছরের বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে সিংহাসনে বসে আছেন মেঘাস্টার শাকিব খান।
শাকিব খান বলেন, আমাকে যারা ভালোবাসে প্রতিবছর জন্মদিন এলে তারা নানাভাবে উদযাপন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রাখলেই ইমোশনাল হয়ে পড়ি। ভক্তরা নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ জানায়, বিষয়টি আমার কাছে অত্যন্ত সুখের। এবার জন্মদিনে দেশের বাইরে থাকায় দেশকে খুবই মিস করছি, দেশে ভক্তদের পাগলামো অনেক মিস করছি।
ব্যবসায়িক সাফল্য থেকে হলে হলে উপচে পড়া ভিড় দেখা যায় মেঘাস্টারের ছবিতে। এজন্য প্রযোজক-পরিচালকের কাছে ভরসার স্থল শাকিব! তিনি থাকলেই যেন ছবি হিট! তাকে ভালোবেসে কেউ কেউ ঢালিউড কিং, কেউ বলেন ভাইজান, সুপারস্টার, মেঘাস্টার।
এছাড়া শাকিব খান আরও বলেন, সব ফ্যানদের সাথে ‘ফেইস টু ফেইস’ দেখা করা সম্ভব না। তারা নিজেরাও জানে হয়তো কখনও সরাসরি পরিচিত হতে পারবে না।
কিন্তু বছরের পর বছর আমাকে অন্ধের মতো ভালোবাসে। কতকিছু যে করে আমার জন্য! একা একা যখন এগুলো দেখি আমার চোখ ভিজে যায়। ওদের এসব পাগলামো আমাকে কাজের অনুপ্রেরণা দেয়।
