লক্ষ্মীপুর যুগান্তরের সাংবাদিক আজাদের বাবা আর নেই

শেয়ার

নিজস্ব প্রতিবেদক: এনটিভি ও যুগান্তরের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ ও কমলনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমানের বাবা হাজী আলী আহম্মদ ইন্তেকাল করেছেন।

মৃত্যুকালে তার বয়স ছিল ৯৩ বছর। সোমবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৭ টার দিকে বার্ধক্যজনিত রোগে লক্ষ্মীপুরের ওয়েলকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হাজী আলী আহম্মদ হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা।

পারিবারিক সূত্র জানায়, আলী আহম্মদ দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে সম্প্রতি তাকে জেলা শহরের ওয়েলকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৭ মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ আসর চরফলকন আলী হাজীর বাড়ির সামনে তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.