আজ ‘মিষ্টি মেয়ে’ খ্যাত কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী

শেয়ার

ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী, পরিচালক ও রাজনীতিবিদ ‘মিষ্টি মেয়ে’ খ্যাত সারাহ বেগম কবরীর প্রথম মৃত্যুবার্ষিকী আজ রবিবার ১৭ এপ্রিল।

গত বছর এই দিনের প্রথম প্রহরে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। করেনায় আক্রান্ত অবস্থায় মৃত্যু হয় তাঁর। তার জন্ম ১৯৫০ সালের ১৫ জুলাই।

তাঁর অভিনীত ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘সাত ভাই চম্পা’ চলচ্চিত্র দুটি ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের সেরা ১০ বাংলাদেশি চলচ্চিত্র তালিকায় যথাক্রমে প্রথম ও দশম স্থান লাভ করে।

‘সারেং বৌ’-এর নবিতুন চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.