বিনোদন

একইদিনে মুক্তি পাচ্ছে অক্ষয়-আমিরের সিনেমা

একইদিনে মুক্তি পাচ্ছে অক্ষয়-আমিরের সিনেমা

বিরতি ভেঙে বড় পর্দায় ফিরতে চলেছেন বলিউড সুপারস্টার আমির খান। তার অভিনীত আলোচিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ১১ আগস্ট। একই দিনে মুক্তি পাবে আরেক সুপারস্টার অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। বহুদিন পর অক্ষয় ও আমিরের সিনেমা মুখোমুখি হচ্ছে! পর্দায় তাদের মধ্যে চলবে প্রতিযোগিতা। ব্যবসায়িক দিক থেকে কার সিনেমা এগিয়ে থাকে তা দেখার অপেক্ষায় দর্শক। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, যদিও দুই তারকার সিনেমা মুক্তির ক্ষেত্রে রয়েছে একটি বিশেষত্ব। আমির খানের সিনেমা প্রাথমিকভাবে মাল্টিপ্লেক্সে বেশি চলে। অন্যদিকে অক্ষয় কুমারের দাপট সিঙ্গল স্ক্রিনে। তাই দুই সিনেমার সঠিক সংখ্যাটা পাওয়া যাবে প্রথম দিন টিকিট বিক্রির পর। জনপ্রিয় হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’র:
আরও পড়ুন
না ফেরার দেশে শিল্পী নির্মলা মিশ্র

না ফেরার দেশে শিল্পী নির্মলা মিশ্র

শনিবার রাত ১২টার দিকে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র। বেশ কয়েক মাস ধরেই বার্ধ্যকজনিত রোগে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। ও তোতা পাখি রে', 'এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না' তার জনপ্রিয়তম গানগুলির মধ্যে অন্যতম। বাংলা আধুনিক গানের ইতিহাসে তিনি সত্যিই এক চিরস্থায়ী নাম। বাংলা সিনেমার জন্য প্লে-ব্যাকও গেয়েছেন তিনি, জনপ্রিয় হয়েছে সে গান। ১৯৭৬ সালে উত্তর কুমারের সঙ্গে নব-রূপে তৈরি মহালয়ার প্রভাতী অনুষ্ঠানেও তিনি অংশ নিয়েছিলেন বলে শোনা যায়। নির্মলার স্বামী প্রদীপ দাশগুপ্তও ছিলেন একজন শিল্পী ও গীতিকার।গত ডিসেম্বর মাসেও চিকিৎসার জন্য নার্সিং হোমে ভর্তি করতে হয়েছিল শিল্পীকে।:
আরও পড়ুন
এবার একই মঞ্চে দুই সুপারস্টার

এবার একই মঞ্চে দুই সুপারস্টার

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই ছবির শাকিব খান। এবারের ঈদে তার কোনো সিনেমা মুক্তি পায়নি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজের আগে ছুটি নিয়ে সময়টা বেশ ভালোই উপভোগ করছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। এবার এ অঙ্গনের দুই তারকাকে দেখা যাবে একমঞ্চে। নিউইয়র্কের একটি অনুষ্ঠানে একই সঙ্গে মঞ্চে দেখা যাবে তাদের। শো টাইম মিউজিক আয়োজিত অনুষ্ঠানটির নাম- ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’। শুক্রবার নিউইয়র্কে অবস্থিত ‘ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায়’ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৮টায় হবে এ অনুষ্ঠান। শাকিব ও সাকিবকে দেখতে টিকিটের দাম রাখা হয়েছে ২০০ ডলার, বাংলাদেশি:
আরও পড়ুন
মিথিলার নতুন সিনেমা আসছে অক্টোবরে

মিথিলার নতুন সিনেমা আসছে অক্টোবরে

জুন, জুলাই ও আগস্ট- এই তিন মাস দুই বাংলার অভিনেত্রী মিথিলাকে তার অফিসিয়াল কাজে দেশের বাইরে সময় কাটাতে হচ্ছে। তিনি ‘ব্র্যাক’-এ দীর্ঘদিন ধরে চাকরি করে আসছেন। যে কারণে অভিনয়ে চাইলেই নিয়মিত থাকা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। সর্বশেষ তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দুটি সিনেমা হচ্ছে- বাংলাদেশে ‘অমানুষ’ এবং কলকাতায় ‘আয় খুকু আয়’। মূলত ‘অমানুষ’ সিনেমা মুক্তির মধ্য দিয়েই সিনেমায় অভিষেক হলো মিথিলার। এই দুটি সিনেমার মুক্তির সময় তিনি দেশের বাইরে অর্থাৎ তানজানিয়ায় ছিলেন। যে কারণে কোনো সিনেমাই প্রচারণার সময় মিথিলা থাকতে পারেননি। ক’দিন আগে তানজানিয়া থেকে কলকাতায় গিয়েছিলেন। মিথিলা জানান, এরই মধ্যে তিনি আবারও তানজানিয়াতে গেছেন। সেখান থেকে আগস্টে ঢাকায়:
আরও পড়ুন
শাকিব খানের বিয়েতে আনন্দ করবেন অপু বিশ্বাস

শাকিব খানের বিয়েতে আনন্দ করবেন অপু বিশ্বাস

অপু বিশ্বাস, অভিনেত্রী থেকে এবার হলেন প্রযোজক। পেয়েছেন চলচ্চিত্র নির্মাণে সরকারি অনুদান। নির্মাণ করবেন ‘লাল শাড়ি’ শিরোনামের একটি ছবি।  নির্মাতা হতে পেরে উচ্ছ্বসিত অপু বিশ্বাস। আগামী বছর বিয়ে করছেন শাকিব খান, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অপু বলেন। বাহ্, এটা তো অবশ্যই সুখবর, সে বিয়ে করবে আর আমরা সবাই তার বিয়ের আনন্দ নিয়ে মেতে উঠব। এটাই তো চাই। শাকিবের বিয়েতে আমি আর জয় মহাআনন্দ করব।
আরও পড়ুন
বসুন্ধরা কনভেনশনে দর্শক মাতালেন  ওটিলিয়া

বসুন্ধরা কনভেনশনে দর্শক মাতালেন ওটিলিয়া

ঢাকায় দর্শকদের গান গেয়ে মাতালেন বিশ্বজুড়ে সাড়াজাগানো রোমানিয়ান পপ শিল্পী ওটিলিয়া ব্রুমা। এটিই তার প্রথম বাংলাদেশ সফর। শনিবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর ১ নম্বর হলে বসেছিল 'ওটিলিয়া লাইভ ইন ঢাকা নোকিয়া জি২১' শিরোনামের কনসার্ট। সেখানে নিজের জনপ্রিয় গান গেয়ে প্রায় ঘণ্টা খানেক সময় উপস্থিত দর্শকদের মাতিয়ে রাখেন ওটিলিয়া। অনুষ্ঠানে ‘নোকিয়া জি-২১’ মডেলের মোবাইল ফোন উদ্বোধন করা হয়। এরপর পুনরায় দর্শকদের সামনে গাইতে শুরু করেন তিনি। ওটিলিয়া বলেন, ‘আপনাদের বলতে চাই, আমি প্রথমবারের মতো ঢাকায় এসে অত্যন্ত আনন্দিত। আশা করি, সামনে আরও আসা হবে। আপনাদের ভালোবাসা দেখে, আমার গানের প্রতি মোহ দেখে এক কথায় আমি মুগ্ধ। ’
আরও পড়ুন
দ্বিতীয়বার বিয়ে করলেন পূর্ণিমা

দ্বিতীয়বার বিয়ে করলেন পূর্ণিমা

দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। পাত্র আশফাকুর রহমান রবিন পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে গণমাধ্যমকে দ্বিতীয় বিয়ের খবরটি নিশ্চিত করেছেন পূর্ণিমা। তিনি বলেন, কাজের সূত্র ধরেই রবিনের সাথে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরস্পরের মন দেয়া-নেয়া। ২৭ মে পূর্ণিমা ও রবিনের দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় বলে জানা যায়।  বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একত্রে বসবাস করছেন।
আরও পড়ুন
নিউ ইয়র্কে ‘গলুই’ প্রিমিয়ারে শাকিব খান

নিউ ইয়র্কে ‘গলুই’ প্রিমিয়ারে শাকিব খান

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে মহাসমারোহে বায়োস্কোপ ফিল্মসের পরিবেশনায় গলুই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সময় শনিবার ভোরে এ প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার কিং খান খ্যাত শাকিব খান। আরও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, মামনুন ইমন, শামীম শাহেদসহ আরও অনেকে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিব খানের সিনেমা ‘গলুই’। সিনেমায় তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী। উল্লেখ্য, ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে গলুই সিনেমার। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটি প্রদর্শিত হবে। সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউইয়র্কে গেছেন সিনেমাটির পরিচালক এসএ হক অলিক। যুক্তরাষ্ট্রে প্রথমবার সিনেমা রিলিজ নিয়ে:
আরও পড়ুন
টিভি পর্দা এবারও তৌহিদাময়!

টিভি পর্দা এবারও তৌহিদাময়!

উপস্থাপনা দিয়ে পরিচিতি পাওয়া শ্রাবণ্য তৌহিদা এবার ঈদ উৎসবকে ঘিরে হাজির হচ্ছেন আলোচিত সংখ্যক শো নিয়ে, একইসঙ্গে অভিনয়ে করেন তিনটি নাটকে। জানা গেছে, কুকিং শো, একঝাঁক জনপ্রিয় তারকাদের নিয়ে লাইভ শো, তারকাদের নিয়ে মজার শো, সাতজন ক্রিকেটারদের নিয়ে ঈদ শো- সবমিলিয়ে ৩০টির মতো শো করছেন শ্রাবণ্য তৌহিদা। তার এসব বিভিন্ন শো-এর অতিথিরা হলেন পূর্ণিমা, অপু বিশ্বাস, অনন্ত জলিল, বর্ষা, মিম, ববি, নিরব, সিয়াম ও রাফসানসহ অনেকে। কুকিং শো-এর অতিথি টমি খান! ক্রিকেটারদের শো-তে আছে হাবিবুল বাশার, আশরাফুল ও আলামীনসহ সাতজন। শ্রাবণ্য গণমাধ্যমকে জানিয়েছেন, গত ঈদে ২৭ টি শো করেছিলাম, এবার ৩০টি। সবগুলো টিভিতে প্রচার হচ্ছে। এবার সেলেব্রেটি টক শো লাইভ:
আরও পড়ুন
টিভি পর্দা এবারও শ্রাবণ্য তৌহিদা

টিভি পর্দা এবারও শ্রাবণ্য তৌহিদা

শ্রাবণ্য তৌহিদা উপস্থাপনা দিয়ে পরিচিতি পাওয়া এবার ঈদ উৎসবকে ঘিরে হাজির হচ্ছেন আলোচিত সংখ্যক শো নিয়ে, একইসঙ্গে অভিনয়ে করেছেন তিনটি নাটকে। জানা গেছে, কুকিং শো, একঝাঁক জনপ্রিয় তারকাদের নিয়ে লাইভ শো, তারকাদের নিয়ে মজার শো, সাতজন ক্রিকেটারদের নিয়ে ঈদ শো- সব মিলিয়ে ৩০টির মতো শো করছেন শ্রাবণ্য তৌহিদা। এসব বিভিন্ন শো-এর অতিথিরা হলেন পূর্ণিমা, অপু বিশ্বাস, অনন্ত জলিল, মিম, ববি, বর্ষা, নিরব, সিয়াম ও রাফসানসহ অনেকে। কুকিং শো-এর অতিথি টমি খান! ক্রিকেটারদের শো-তে আছে হাবিবুল বাশার, আশরাফুল ও আলামীনসহ সাতজন। শ্রাবণ্য গণমাধ্যমকে জানিয়েছেন, গত ঈদে ২৭ টি শো করেছিলাম, এবার ৩০টি। সবগুলো টিভিতে প্রচার হচ্ছে। এবার সেলেব্রেটি টক শো লাইভ:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.