বিনোদন

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

জনপ্রিয় অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ‍বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম। অভিনেত্রী শর্মিলী আহমেদ ক্যান্সার আক্রান্ত ছিলেন বলে জানা গেছে। শর্মিলী আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে রাজশাহীতে তার জন্ম হয়। শর্মিলী আহমেদ প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন।
আরও পড়ুন
পরীমনির বিরুদ্ধে পাল্টা মামলার আবেদন করলেন ব্যবসায়ী নাসির

পরীমনির বিরুদ্ধে পাল্টা মামলার আবেদন করলেন ব্যবসায়ী নাসির

এবার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে পাল্টা মামলার আবেদন করলেন ব্যবসায়ী নাসির উদ্দিন। আলোচিত বোট ক্লাব কাণ্ডে পরীমনির মামলার আসামি নাসির এবার ঢাকার আদালতে পরীমনির বিরুদ্ধে মামলার আবেদন করেন। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব হাসান ব্যবসায়ী নাসিরের জবানবন্দি নিয়েছেন। এ বিষয়ে আগামী ১৮ জুলাই আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলার আবেদনে পরীমনির বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন নাসির। পরীমনির সঙ্গে তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়েছে। ২০২১ সালের ৯ জুন রাতে বিরুলিয়ায় তুরাগ তীরে ঢাকা বোট ক্লাবে গিয়েছিলেন রীমনি ও তার সঙ্গীরা। সেদিন সেখানে ধর্ষণচেষ্টার শিকার হয়েছিলেন বলে পরীমনি অভিযোগ তুললে তা:
আরও পড়ুন
ব্রাহ্মণবাড়িয়ায় হাটে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’

ব্রাহ্মণবাড়িয়ায় হাটে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’

ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে পশুর হাট। পারী ও খামারিরা তাদের পালিত পশু নিয়ে হাটে আসছেন। জেলার নবীনগর উপজেলায়ও ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখরিত পশুর হাট। হাটে উঠছে বিভিন্ন নামের পশু। তবে গত কয়েকদিন ধরে ক্রেতা-বিক্রেতাদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘জায়েদ খান’ ও ‘শাকিব খান’ নামের দুটি ষাঁড়। ঢাকাইয়া চলচ্চিত্রের দুই হিরোর নামে নাম রাখা ষাঁড় দুটি নবীনগর উপজেলার আহাম্মদপুর পশুর হাটে বিক্রির জন্য তোলা হয়েছে। উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের খামারি ইউনুস মিয়া হাটে ছয়টি গরু নিয়ে এসেছেন। এরমধ্যে ‘শাকিব খান’ ও ‘জায়েদ খান’ নামের দুটি ষাড় গরু রয়েছে ক্রেতাদের কেন্দ্রবিন্দুতে। শাকিব খানের ওজন প্রায় ৭০০ কেজি (সাড়ে ১৭ মণ)। আর:
আরও পড়ুন
আবার এক সঙ্গে জুটি বাঁধছেন শাহরু-খসালমান!

আবার এক সঙ্গে জুটি বাঁধছেন শাহরু-খসালমান!

দুই খান আবারও একসঙ্গে। আগে বহু ছবিতে একসঙ্গে দেখা গেছে। বহু বছর পর বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছে শাহরুখ এবং সালমান খান।  আদিত্য চোপড়ার পরের ছবিতে জুটি বাঁধছেন দুই খান। শোনা যাচ্ছে, দুই হিরোকেই অ্যাকশনে দেখবে দর্শক। শাহরুখ এবং সালমান দু’জনকেই আগে দেখেছে দর্শক। বেশির ভাগ ছবিতে কখনও শাহরুখ, তো কখনও সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে। শেষ দুই নায়ককে একসঙ্গে দেখেছিল দর্শক ১৯৯৫-এ ‘করণ অর্জুন’ ছবিতে। প্রায় ২৭ বছর পর বড়পর্দায় দু’জনকেই মুখ্য চরিত্রে দেখবে দর্শক। ইতোমধ্যেই চিত্রনাট্যের কাজ শুরু করে দিয়েছেন আদিত্য। সব ঠিক থাকলে ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের প্রথমেই ছবির শুটিং শুরু হবে।
আরও পড়ুন
মিস ইন্ডিয়া ২০২২: খেতাবে সিনি শেঠি

মিস ইন্ডিয়া ২০২২: খেতাবে সিনি শেঠি

চলতি বছরের ‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতে নিয়েছেন কর্নাটকের সিনি শেঠি। ফাইনালে ৩১ জনকে পেছনে ফেলে এই স্থান অর্জন করেছেন। ভারতের রাজস্থানের রুবাল শেখাওয়াত প্রথম রানার আপ হয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের শিন্তা চৌহান দ্বিতীয় রানার আপ হয়েছে। এবারের মিস ইন্ডিয়ার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে সব প্রতিযোগী তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের মেধা ও বুদ্ধিদীপ্ত  আচরণ দিয়ে বিচারকদের মন জয় করেন।। যে কারণে সিনি শেঠি মিস ইন্ডিয়ার খেতাব পেয়েছেন। জানা গেছে, ২১ বছরের সিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়সে।
আরও পড়ুন
পুরনো মামলায় ফেঁসে যাচ্ছেন হলিউড তারকা

পুরনো মামলায় ফেঁসে যাচ্ছেন হলিউড তারকা

বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন অ্যাম্বার হার্ড। সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা হারার পর খুব একটা প্রকাশ্যে আসেননি এই অভিনেত্রী। এর মধ্যেই নতুন এক বিতর্কে নাম জড়ালো তার। অ্যাম্বার হার্ডের নামে অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে কুকুর পাচারের মামলা হয়েছে। অ্যাম্বারের বিরুদ্ধে এই মামলার ঘটনা নতুন ঘটনা নয়। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকার পুরনো এই মামলার তদন্ত শুরু করেছে। এই মামলায় হারলে অ্যাম্বার হার্ডের ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের কৃষি, জল ও পরিবেশ বিভাগের একজন মুখপাত্র বলেন, ২০১৫ সালে অ্যাম্বার হার্ড অবৈধভাবে তার দুইটি কুকুরকে এক দেশ থেকে অন্যদেশে নিয়ে যান। তার বিরুদ্ধে করা:
আরও পড়ুন
বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রুতি

বিয়ে নিয়ে মুখ খুললেন শ্রুতি

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। বরাবরাই নিজের ফ্যাশন এবং জীবন যাপন নিয়ে আলোচনায় থাকেন। শ্রুতির আরেক পরিচয় তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা কমল হাসানের মেয়ে। শ্রুতি কখনোই সত্য বলতে পিছুপা হন না এবং স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে কথা বলেছেন তিনি। সম্প্রতি রণবীর-আলিয়া প্রথম সন্তানের ঘোষণা দিয়েছেন। সেখানে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন শ্রুতি হাসান। এরপর থেকেই এই অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, বর্তমানে শান্তনু হাজারিকার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন শ্রুতির। টাইমস অব ইন্ডিয়াকে শ্রুতি হাসান বলেন, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার কোনো পরিকল্পনা তার নেই। বিয়ে পরিকল্পনার বিষয়ে আমার কোনো:
আরও পড়ুন
সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা

সবার কাছে ক্ষমা চাইলেন প্রভা

সোশ্যাল মিডিয়ায়  স্টোরিতে সবার কাছে ক্ষমা চাইলেন বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া প্রভা। নিজের কৃতকর্মের  জন্য ক্ষমার পাশাপাশি দোয়াও  প্রত্যাশা করেছেন তিনি। প্রভা লিখেছেন, ‘জীবন খুবই অনিশ্চিত।  যে কারোর সঙ্গে যেকোনো কিছু ঘটে যেতে পারে। এই মুহূর্তে আমার যেটা মনে হচ্ছে, যদি আমার কিছু হয়ে যায়……। যদি আমি কাউকে জেনে-বুঝে কিংবা অজান্তে কষ্ট দিয়ে থাকি,  কারো অনুভূতিতে আঘাত করে থাকি, তার জন্য দুঃখ প্রকাশ করছি।’ প্রভা আরও লিখেন, ‘আমি ক্ষমা চাইছি, প্লিজ আমার অপরাধ ক্ষমা করে দিন। এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মঙ্গল করুন।’
আরও পড়ুন
এবার টুইটারে যোগ দিলেন শাকিব খান

এবার টুইটারে যোগ দিলেন শাকিব খান

দুই বাংলার হিরো চিত্রনায়ক শাকিব খান। ফেসবুক, ইনস্টাগ্রামের পর এবার মার্কিন মাইক্রোব্লগিং ও সোশ্যাল নেটওয়ার্কিং পরিষেবা টুইটারে যুক্ত হয়েছেন শাকিব। গতকাল রোববার (২৬ জুন) এই সোশ্যাল নেটওয়ার্কে যুক্ত হয়েছেন তিনি। শাকিব খান এক বার্তায় বলেন, ‘টুইটার সোশ্যাল নেটওয়ার্কিংয়ের একটা জনপ্রিয় মাধ্যম। জানতে পেরেছি অনেকেই এখানে আমাকে খোঁজে। এর ফলে সবার সঙ্গে যুক্ত থাকা হবে। সময়ের সঙ্গে থাকা হলো। সবসময় যেমন থাকি...। ’ এদিকে,  শাকিব খানের ‘গলুই’ সিনেমাটি দেশের সীমানা ছাড়িয়ে এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে। উত্তর আমেরিকার ১০০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। এ ছাড়াও  শাকিব খানের মুক্তির অপেক্ষায় আছে আরো বেশ কয়েকটি সিনেমা তার মধ্যে ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও:
আরও পড়ুন
বন্যাকবলিত  মানুষের পাশে আছি: শাকিব খান

বন্যাকবলিত মানুষের পাশে আছি: শাকিব খান

চেরাপুঞ্জির রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট পাহাড়ি ঢলে সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জসহ বিভিন্ন স্থানে আকস্মিক বন্যায় জনদুর্ভোগ মারাত্মক আকার ধারণ করেছে। গত ১৬ জুন থেকে খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে ভুগছেন বয়স্ক, নারী ও শিশুরা।  শহর-গ্রাম নির্বিশেষে মানুষের মধ্যে হাহাকার চলছে। নিরাপদ আশ্রয় না পেয়ে নৌকায় মাথা গোঁজার ঠাঁই নিয়েছেন অশীতিপররাও। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র থেকেই বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর প্রয়াস চালিয়ে যাচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বন্যার্তদের জন্য তহবিল গঠন করছেন ঢাকাই ছবির পোস্টার বয়। বন্যাকবলিত এলাকার একটা ছবি শেয়ার করে শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট দিয়েছেন শাকিব খান। লিখেছেন, ‘এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকলেও সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে জেনেছি।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.