চলতি বছরের ‘মিস ইন্ডিয়া’ মুকুট জিতে নিয়েছেন কর্নাটকের সিনি শেঠি। ফাইনালে ৩১ জনকে পেছনে ফেলে এই স্থান অর্জন করেছেন। ভারতের রাজস্থানের রুবাল শেখাওয়াত প্রথম রানার আপ হয়েছে। অন্যদিকে উত্তর প্রদেশের শিন্তা চৌহান দ্বিতীয় রানার আপ হয়েছে।
এবারের মিস ইন্ডিয়ার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে। এই অনুষ্ঠানে সব প্রতিযোগী তাদের সৌন্দর্যের পাশাপাশি তাদের মেধা ও বুদ্ধিদীপ্ত আচরণ দিয়ে বিচারকদের মন জয় করেন।। যে কারণে সিনি শেঠি মিস ইন্ডিয়ার খেতাব পেয়েছেন।
জানা গেছে, ২১ বছরের সিনি অ্যাকাউন্টিং ও ফিন্যান্সে স্নাতক। নাচের তালিম নেওয়া শুরু করেন মাত্র চার বছর বয়সে।
