পরীমনির বিরুদ্ধে পাল্টা মামলার আবেদন করলেন ব্যবসায়ী নাসির

শেয়ার

এবার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে পাল্টা মামলার আবেদন করলেন ব্যবসায়ী নাসির উদ্দিন।

আলোচিত বোট ক্লাব কাণ্ডে পরীমনির মামলার আসামি নাসির এবার ঢাকার আদালতে পরীমনির বিরুদ্ধে মামলার আবেদন করেন। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজীব হাসান ব্যবসায়ী নাসিরের জবানবন্দি নিয়েছেন।

এ বিষয়ে আগামী ১৮ জুলাই আদেশ দেবেন বলে জানিয়েছেন।

মামলার আবেদনে পরীমনির বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ এনেছেন নাসির। পরীমনির সঙ্গে তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়েছে।

২০২১ সালের ৯ জুন রাতে বিরুলিয়ায় তুরাগ তীরে ঢাকা বোট ক্লাবে গিয়েছিলেন রীমনি ও তার সঙ্গীরা। সেদিন সেখানে ধর্ষণচেষ্টার শিকার হয়েছিলেন বলে পরীমনি অভিযোগ তুললে তা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

পরে পরীমনি মামলা করলে ব্যবসায়ী নাসিরকে গ্রেপ্তার করা হয়। সেই মামলায় গত মে মাসে নাসিরসহ তিনজনের বিচারও শুরু হয়েছে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে।

ওই মামলায় জামিনে মুক্ত থাকা নাসির ‍তার দুই মাসের মধ্যে পাল্টা মামলার আবেদন নিয়ে আদালতে গেলেন।

নাসির মামলার আবেদনে অভিযোগ করেছেন, সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরীমনি সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছেন।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.