আবার এক সঙ্গে জুটি বাঁধছেন শাহরু-খসালমান!

শেয়ার

দুই খান আবারও একসঙ্গে। আগে বহু ছবিতে একসঙ্গে দেখা গেছে। বহু বছর পর বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছে শাহরুখ এবং সালমান খান।

 আদিত্য চোপড়ার পরের ছবিতে জুটি বাঁধছেন দুই খান। শোনা যাচ্ছে, দুই হিরোকেই অ্যাকশনে দেখবে দর্শক।

শাহরুখ এবং সালমান দু’জনকেই আগে দেখেছে দর্শক। বেশির ভাগ ছবিতে কখনও শাহরুখ, তো কখনও সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে।

শেষ দুই নায়ককে একসঙ্গে দেখেছিল দর্শক ১৯৯৫-এ ‘করণ অর্জুন’ ছবিতে।

প্রায় ২৭ বছর পর বড়পর্দায় দু’জনকেই মুখ্য চরিত্রে দেখবে দর্শক। ইতোমধ্যেই চিত্রনাট্যের কাজ শুরু করে দিয়েছেন আদিত্য। সব ঠিক থাকলে ২০২৩ সালের শেষে কিংবা ২০২৪ সালের প্রথমেই ছবির শুটিং শুরু হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.