পুরনো মামলায় ফেঁসে যাচ্ছেন হলিউড তারকা

শেয়ার

বিগত বেশ কিছুদিন ধরেই আলোচনায় আছেন অ্যাম্বার হার্ড। সাবেক স্বামী জনি ডেপের বিরুদ্ধে মানহানির মামলা হারার পর খুব একটা প্রকাশ্যে আসেননি এই অভিনেত্রী।

এর মধ্যেই নতুন এক বিতর্কে নাম জড়ালো তার। অ্যাম্বার হার্ডের নামে অবৈধভাবে এক দেশ থেকে অন্য দেশে কুকুর পাচারের মামলা হয়েছে।

অ্যাম্বারের বিরুদ্ধে এই মামলার ঘটনা নতুন ঘটনা নয়। কিন্তু সম্প্রতি অস্ট্রেলিয়ান সরকার পুরনো এই মামলার তদন্ত শুরু করেছে।

এই মামলায় হারলে অ্যাম্বার হার্ডের ১৪ বছর পর্যন্ত সাজা হতে পারে। যুক্তরাষ্ট্র সরকারের কৃষি, জল ও পরিবেশ বিভাগের একজন মুখপাত্র বলেন, ২০১৫ সালে অ্যাম্বার হার্ড অবৈধভাবে তার দুইটি কুকুরকে এক দেশ থেকে অন্যদেশে নিয়ে যান।

তার বিরুদ্ধে করা সেই মামলা পুনরায় খতিয়ে দেখছে সরকার।
সম্প্রতি জনি ডেপের করা মানহানির মামলায় হেরে যান অ্যাম্বার হার্ড। মামলার রায় অনুযায়ী ডেপকে হার্ডের দিতে হবে ১০ মিলিয়ন ডলার।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.