আজ প্রকশিত হবে বহুল প্রতীক্ষিত ছবি “গলুই” এর টিজার

শেয়ার

ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানের আগামী ঈদুল ফিতরের সিনেমা “গলুই’, আজ মঙ্গলবার (৫ এপ্রিল) প্রকাশ পাবে ছবিটির টিজার।

সন্ধ্যা সাড়ে সাত টায় TOT Films YouTube চ্যানেল ও “গলুই” এর অফিসিয়াল পেইজে টিজারটি প্রকাশিত হবে।

২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন এস এ হক অলিক; প্রযোজনা করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

টিজারের বিষয়টি “গলুই” সিনেমার পরিচালক এস এ হক অলিক তার অফিসিয়িাল ফেসবুক পেইজে লাইভের মাধ্যমে নিশ্চিত করেছেন।

গলুই সিনেমায় মেঘাস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন পূজা চেরি। এই সিনেমায় আরও অভিনয় করেছেন- সুচরিতা, আলীরাজ, সুব্রত, আজিজুল হাকিম প্রমুখ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.