বন্ধুত্ব নষ্ট করতে চাই না, দেখবো দেশের স্বার্থ: পানি সম্পদমন্ত্রী
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা নিয়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করতে চায় না বাংলাদেশ। তবে তিস্তা প্রকল্প বাস্তবায়নে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সোমবার (১৭ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও পানি সম্পদ মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে বুয়েটে ‘তিস্তা নদীর টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, তিস্তা পাড়ের মানুষের জন্য সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে বিএনপি। তিস্তা মহাপ্রকল্প নিয়ে ইতোমধ্যে বেশ কিছু সেমিনার করা হয়েছে। বাংলাদেশের ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে, তা অতিক্রম করেই সরকার কাজ করছে। তিনি বলেন, তিস্তা প্রকল্পকে সরকার চ্যালেঞ্জিং মনে:
