জাতীয়

শ্রীপুরে রেলগেট লড়ির চাপায় বিএনপি নেতার মৃত্যু

শ্রীপুরে রেলগেট লড়ির চাপায় বিএনপি নেতার মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে স্থানীয়  নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লি: এর বর্জ্য বহনকারী লড়ির চাপায় বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শনিবার আজ দুপুর ১২টার দিকে শ্রীপুর পৌর শহরের রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনতা ঘাতক লড়ি ও চালক ইউসুফকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। জানা গেছে, নিহত সিদ্দিকুর রহমান শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মৃত হাছেন আলীর ছেলে। তিনি শ্রীপুর পৌর বিএনপির সাবেক প্রচার  সম্পাদক ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সিদ্দিক রেলগেইটে সড়কের এক পাশ দিয়ে যাচ্ছিলেন।  এ সময় নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারীর বর্জ্য বহনকারী লড়ি পেছন থেকে তাকে ধাক্কা দেয়। তিনি সড়কে পড়ে গেলে লড়ির পেছনের চাকা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই:
আরও পড়ুন
কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ , মারধরের পর বৃদ্ধের মৃত্যু

কমলনগরে সাবেক স্ত্রীর ভিডিও প্রকাশ , মারধরের পর বৃদ্ধের মৃত্যু

  কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় সাবেক স্ত্রীর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মারধরের শিকার হয়ে ফজলে আলী হাজারি (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল আসরের নামাজের সময় উপজেলার ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের  বটতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফজলে আলী হাজারি ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় মোহাম্মদ মাহফুজ (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে তাঁকে মারধরের অভিযোগ উঠেছে। মাহফুজ স্থানীয় আবু তাহেরের ছেলে। ঘটনার পর  অভিযুক্তসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ দেলোয়ার মাহমুদ (২০) ও জেরিন (১৮)-এর:
আরও পড়ুন
কমলনগরে ১১ জেলের কারাদণ্ড,জাল ও মাছ জব্ধ

কমলনগরে ১১ জেলের কারাদণ্ড,জাল ও মাছ জব্ধ

এহসান রিয়াজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক: লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ শিকারের দায়ে ১১ জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ২ লাখ ৭৫ হাজার মিটার  অবৈধ কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয় এবং অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ৩টার  দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন। দন্ডপ্রাপ্ত জেলেরা হলো- মো. ওসমান, মোঃ কাদির, মো.রাকিব, মো. আকরাম, মো.আকতার হোসেন, মো. হাসান, মোঃ:
আরও পড়ুন
সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

সেবার হাত বাড়াতে রায়পুরে প্রবীণ ও প্রতিবন্ধীদের পরিচর্যা প্রশিক্ষণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: বয়সের ভারে নুয়ে পড়া মানুষ কিংবা প্রতিবন্ধী ব্যক্তির জীবনে একটু যত্ন,  সহমর্মিতা ও নিরাপত্তা অনেক বড় সহায়তা। তাঁদের দৈনন্দিন জীবন  সহজ ও মর্যাদাপূর্ণ করতে পরিবারের সদস্যদের সচেতনতা ও দক্ষতা বাড়ানো জরুরি। এ লক্ষ্যেই লক্ষ্মীপুরের রায়পুরে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী কেয়ারগিভার্স প্রশিক্ষণ। ২২ ও ২৩ অক্টোবর  প্রবীণ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (পিপিকেএস) এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবারের সদস্যরা অংশ নেন। প্রশিক্ষণে দৈনন্দিন পরিচর্যা, ব্যক্তিগত  পরিষ্কার-পরিচ্ছন্নতা, নিরাপদে চলাফেরায় সহায়তা, পুষ্টিকর খাবার পরিবেশন, পোশাক পরিবর্তন এবং মানসিক সমর্থন দেওয়ার বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হয়। শুধু শারীরিক যত্ন:
আরও পড়ুন
শ্রীপুরে শিশু বক্তার মাহফিলে মানুষের ঢল

শ্রীপুরে শিশু বক্তার মাহফিলে মানুষের ঢল

বাবুল খানঃ দেশের বহুল আলোচিত সমালোচিত শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানীর শ্রীপুরের মাহফিলে মানুষের ঢল দেখা গেছে। গতকাল ২১ অক্টোবর   বুধবার পৌরসভার চন্নাপাড়া শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেকের বাড়িতে তারই প্রতিষ্ঠিত আমেনা খাতুন আদর্শ মহিলা মাদ্রাসা  ও হাজী হাসেন আলী কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এত প্রধান বক্তা হিসেবে ইসলামি নসিয়ত মূলক ওয়াজ পেশ করেন, আলোচিত  শিশু বক্তা রফিকুল ইসলাম মাদানী। শিশু বক্তার ওয়াজ শুনতে দূর- দূরান্ত থেকে মানুষ মাগরিবের নামাজের পূর্বেই, মাহফিলে সমবেত হতে থাকে। শিশু বক্তা রাত ১০ টা থেকে ১১ টা পর্যন্ত বারাকাত বা বরকত  নিয়ে বেশ গুরুত্বপূর্ণ নসিয়তমূলক বক্তব্য পেশ:
আরও পড়ুন
সমাজের বড় দুর্নীতিবাজ সমাজের নেতা হয়ে গেছে  -স্পিকার 

সমাজের বড় দুর্নীতিবাজ সমাজের নেতা হয়ে গেছে  -স্পিকার 

রুবেল চক্রবর্তী, ভোলা। জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সাংসদ মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম  বলেছেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে ভালো লোকের নির্বাচনে দাঁড়াবার সুযোগ কমে আসছে। যারা গুলি করে মানুষ মেরেছে, তাদের সাথে নির্বাচন করা লজ্জার বিষয় ছিলো। তিনি ইথিওপিয়ার রাস্ট্রের মানুষের সততার সাথে তুলনা করে বলেন আমরা কোথায় চলে গেছি! এখানে সমাজের নিকৃষ্ট লোকটা এমপি মন্ত্রী হয়। সবচেয়ে বড় দুর্নীতিবাজ সমাজের নেতা হয়েগেছে। তারা খুন গুম অন্যায় অত্যাচার করে ক্ষমতায় টিকে ছিলো। ১৫ বছরের অত্যাচার নির্যাতন ও দুঃশাসনের হোতা থেকে আল্লাহর আমাদের মুক্ত করেছেন। মেজর অবঃ হাফিজ আরো বলেন আওয়ামী লীগ সেয়ানা দল, শেখ পরিবার:
আরও পড়ুন
তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

লক্ষ্মীপুরের  তোরাবগঞ্জে চরম উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘পর্বতের কোনা নাইট ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ​বুধবার রাত ৮টায় অনুষ্ঠিত  রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ‘পর্বতের  কোনা একাদশ’ ও ‘নীলপদ্ম বন্ধু একাদশ’। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় নীলপদ্ম বন্ধু একাদশকে পরাজিত করে বিজয়ের মুকুট অর্জন করে পর্বতের কোনা একাদশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে রেফারির দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ফুটবল খেলোয়াড় মো. রাজু। খেলা  দেখতে স্থানীয় হাজার হাজার দর্শকের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। ​তোরাবগঞ্জ ইউনিয়ন  বিএনপির সাধারণ সম্পাদক জনাব আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো. মোছলেহ উদ্দিন। ​অনুষ্ঠানে বিশেষ অতিথি:
আরও পড়ুন
আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র আমাদের অগ্রগতি থামাতে পারবে না, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র আমাদের অগ্রগতি থামাতে পারবে না, উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

  এহসান রিয়াজ,কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিবেদক: প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও ​বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মো.ইসমাইল জবিউল্লাহ বলেছেন, জাতীয় ঐক্য, ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই দেশ ও  জাতির অগ্রগতিকে রুখে দিতে পারবে না। ​মঙ্গলবার(২০ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার নিজ জন্মস্থান মোক্তার বাড়ির প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পারিবারিকভাবে মোক্তার পরিবার এই সভার আয়োজন করে। জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, ​বিগত শাসকগোষ্ঠীর সময় আমরা অমানুষিক কষ্ট ও নির্যাতন সহ্য করেছি। দেশের ওপর, দেশের মানুষের ওপর এবং আমাদের প্রত্যেকের ওপর:
আরও পড়ুন
অবৈধ ইলিশ বিক্রি; হাজিরহাটে ২৫ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

অবৈধ ইলিশ বিক্রি; হাজিরহাটে ২৫ কেজি ইলিশ জব্দ, এতিমখানায় বিতরণ

  ​কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোররাতে অভিযান চালিয়ে ২৫ কেজি অবৈধ ইলিশ মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য দপ্তর। ​আজ মঙ্গলবার ভোর পাঁচটায় উপজেলার হাজিরহাট বাজারে গোপনে অবৈধ ইলিশ মাছ ক্রয়-বিক্রয় চলছে—এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। ​অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিষেধাজ্ঞা  ও অমান্য করে একদল অসাধু ব্যবসায়ী ভোররাতে হাজিরহাট বাজারে ইলিশ বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা তূর্য সাহার নেতৃত্বে একটি দল সেখানে ঝটিকা অভিযান চালায়। মৎস্য কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ীরা পালিয়ে গেলেও সেখান থেকে ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। ​পরবর্তীতে জব্দকৃত ইলিশ:
আরও পড়ুন
ভুলুয়া নদী পুনঃখনন কাজ অচিরেই শুরু হচ্ছে, ইসমাইল জবিউল্লাহ

ভুলুয়া নদী পুনঃখনন কাজ অচিরেই শুরু হচ্ছে, ইসমাইল জবিউল্লাহ

মোখলেছুর রহমান ধনু,, রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি, ​রাজনীতি ও ক্ষমতার চেয়ে নিজ শিকড় ও মাতৃভূমির আত্মিক টানের মূল্য অপরিসীম বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ। একই সঙ্গে দেশের  স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশপ্রেমের রাজনীতি করার আহ্বান জানিয়েছেন তিনি। ​মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরের  কমলনগর উপজেলার পৈতৃক বাড়িসংলগ্ন এলাকায় স্থানীয়দের আয়োজনে এক সৌজন্য ও স্মৃতিচারণমূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ​জন্মমাটি ও মায়ের কথা স্মরণ করে আবেগপ্লুত ইসমাইল জবিউল্লাহ বলেন, "আমাদের দলের মূল দর্শন—'সবকিছুর আগে বাংলাদেশ'। মতের ভিন্নতা থাকলেও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস  করা যাবে না।" ​শৈশবের স্মৃতিচারণ করে ভুলুয়া নদীর নাব্যতা সংকট:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.