জাতীয়

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

রায়পুরে ৩৫ লাখ টাকার স্বর্ণ চুরি, দুই কিশোর গ্রেপ্তার

  প্রদীপ কুমার রায় বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরে ঢুকে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।  তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা  যায়, গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শবনম ফেরদৌস চৌধুরী (৫৪)-এর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে। এই সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে:
আরও পড়ুন
রামগঞ্জে প্রবাসী পরিবারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

রামগঞ্জে প্রবাসী পরিবারের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ ঢাকায় খাবারের সঙ্গে বিষাক্ত পদার্থ মিশিয়ে লক্ষ্মীপুরের রামগঞ্জের সৌদি প্রবাসী মনির হোসেন (৪৫), তাঁর অন্তসত্তা স্ত্রী স্বপ্না আক্তার (৩৬) ও ছেলে  নাঈম ইসলামকে (১৮) হত্যার অভিযোগে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের আথাকরা বাজারে  দোকানপাট বন্ধ রেখে এ মানববন্ধনের আয়োজন করেন বাজারের ব্যবসায়ীরা। এতে স্থানীয় দুই শতাধিক মানুষ অংশ নেন। এদিকে মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ  ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিএমপির ঢাকা দক্ষিণের পরিদর্শক কামরুজ্জামান শিকদার নিহত মনিরের গ্রামের বাড়ি রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামে যান। সেখানে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং মামলার বিষয়ে বিভিন্ন:
আরও পড়ুন
শ্রীপুরে মসজিদে তালা ভেঙে এক লাখ টাকার মালামাল চুরি।

শ্রীপুরে মসজিদে তালা ভেঙে এক লাখ টাকার মালামাল চুরি।

  বাবুল খান, গাজীপুর প্রতিনিধি। গাজীপুরের শ্রীপুরে পটকা গ্রামে  ‘মসজিদে রসূল’ জামে মসজিদের  তালা ভেঙে চুরি  এবং বাধা দেওয়ায় ইমামকে মেরে ফেলার  হুমকির অভিযোগ পাওয়া গেছে। গত ১৮ আগস্ট ভোররাত আনুমানিক ৩টার দিকে শ্রীপুর- কাপাসিয়া রোড সংলগ্ন পটকায় অবস্থিত ওই মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদের সভাপতি হাজী  মোহাম্মদ আলী শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ভোর রাতে ৩/৪ জন চোর  মুখ ঢেকে মসজিদের  তালা ভেঙে প্রবেশ করে। তারা মসজিদের ভেতরে থাকা থাই গ্লাসের ৫টি জানালা, ২টি মাইক ইউনিটসহ সিলিং ফ্যান ২টি এবং মোটরের প্রায় ১৫০ ফিট তার চুরি করে:
আরও পড়ুন
রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

রায়পুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণার্থীদের সমাপনী ও সনদপত্র বিতরণ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও  আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে দুই মাসব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার  সুলতানা, রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাশার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রায়পুর উপজেলার:
আরও পড়ুন
গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের মারধরের ঘটনায় থানায় অভিযোগ

গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের মারধরের ঘটনায় থানায় অভিযোগ

  গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দর্শনার্থী ও পার্কের কর্মচারীদের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। হামলা মারধরের ঘটনায় মোবাইল ফোন স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।  এঘটনায় তিন দর্শনার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে ভুক্তভোগী দর্শনার্থী সালমা মোস্তারী বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেছেন। আহতরা হলেন- ঢাকার গুলশান বাটারা থানার মৃত জাফর আহমেদের মেয়ে সালমা  মোস্তারী(৪৪), তার দুই পুত্র জারিফ (১৫) ও মাহিম (১৭)। অভিযুক্তরা হলেন- চন্দন কুমার(৪০),  মাসুদ রানা (৪০) ও ধনজয় ধনা(৩৫)। ভুক্তভোগী নারী দর্শনার্থী সালমা মোস্তারী অভিযোগ করে বলেন, দুপুরের দিকে কোর সাফারির নিদিষ্ট টিকিট সংগ্রহ করে:
আরও পড়ুন
রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে ৭৫ বছরের বৃদ্ধা রেজিয়া

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে পুত্রবধূর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা রেজিয়া আক্তার।  তিনি সাবেক সেনা কর্মকর্তা ওয়াজী উল্ল্যা মোল্যার স্ত্রী। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে পুত্রবধূর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। রেজিয়া আক্তারের অভিযোগ, পুত্রবধূর ভয়ে মোল্যা বাড়ির প্রায় ৩৫টি পরিবারও প্রকাশ্যে মুখ খুলতে সাহস করছে না। কেউ তার পক্ষে কথা বললে কিংবা ঘটনার বিষয়ে সাক্ষ্য দিলে মামলা দিয়ে হয়রানির ভয় দেখানো হয়। এরই ধারাবাহিকতায় বাড়ির ছিদ্দিক উল্যা নামে এক প্রবাসীকে মিথ্যে মামলা দিয়ে বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ পৌরসভার পশ্চিম টামটা-তুলাতলি মোল্যা বাড়ির:
আরও পড়ুন
রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

রায়পুরে পূজা পরিষদের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে সংবর্ধনা

  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: আনুষ্ঠানিক কোনো ঘোষণা ছিল না, ছিল না পূর্বনির্ধারিত সংবর্ধনার আয়োজনও। জন্মাষ্টমী উৎসব ও শোভাযাত্রা সফল করার লক্ষ্যে চলছিল মতবিনিময় সভা।  হঠাৎ করেই নেতৃবৃন্দ ফুলের মালা হাতে এগিয়ে এলেন নবনির্বাচিত উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু তপন ভক্ত ও সাধারণ সম্পাদক বাবু প্রদীপ কুমার রায়ের দিকে। মুহূর্তেই বদলে গেল সভার পরিবেশ। আলোচনা সভা পরিণত হলো ভালোবাসা, আবেগ আর উচ্ছ্বাসের মিলনমেলায়। ফুলের মালায় সিক্ত হলেন নতুন নেতৃত্ব। উপস্থিত নেতৃবৃন্দের কণ্ঠে অভিনন্দন, মুখে হাসি  আর চোখেমুখে প্রত্যাশার ঝিলিক। আকস্মিক এই ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক। উপস্থিত সবার মধ্যেও সৃষ্টি হয় এক অন্যরকম আনন্দ ও প্রাণচাঞ্চল্য।:
আরও পড়ুন
রামগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

রামগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও সিঙ্গেল ডিজিট সংবর্ধনা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাধ্যমিক  পর্যায়ের (নবম ও দশম শ্রেণি) শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন ও ‘সিঙ্গেল ডিজিট’ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। শুক্রবার সকালে রামগঞ্জের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়। রামগঞ্জ শহর শাখার সভাপতি ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী  পরিষদের সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোজ্জাম্মেল হোসেন আবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শিবিরের সভাপতি আরমান হোসেন,  রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটওয়ারী, পৌর আমির অ্যাডভোকেট মো. হাসান বান্না, লক্ষ্মীপুর জজ কোর্টের আইনজীবী:
আরও পড়ুন
রামগঞ্জে মায়ের সাথে অভিমান করে তরুনী আতœহত্যা

রামগঞ্জে মায়ের সাথে অভিমান করে তরুনী আতœহত্যা

  আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে ফাতেমা আক্তার তন্বী (২৪) নামের এক তরুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার  ১নং কাঞ্চনপুর ইউনিয়নের উরিষ্যার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তন্বী ওই বাড়ির তরিকুল ইসলামের মেয়ে। বাড়ির লোকজন জানান, তন্বী গত বছর ২০২৫ইং সনে স্নাতক পাস করেন। অবিবাহিত হওয়ার কারনে বাপের বাড়িতেই থাকতো। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই সময় মায়ের সঙ্গে মনোমালিন্য ও ঝগড়া হতো। শুক্রবার গভীর রাতে কোন এক সময় তন্বী নিজ কক্ষের দরজা বন্ধ করে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আতœহত্যা করে। পরে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে প্রবেশ করে তাকে  ঝুলন্ত:
আরও পড়ুন
অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদারের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তি

অধ্যক্ষ জামাল উদ্দিন তালুকদারের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের সমাপ্তি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি- দীর্ঘ বর্ণাঢ্য ও সাফল্যমণ্ডিত শিক্ষা জীবন এবং শিক্ষকতা পেশার পাট চুকিয়ে শিক্ষাজীবনের চূড়ান্ত ইতি টানলেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষাগুরু জামাল উদ্দিন তালুকদার। চার দশকেরও বেশি সময় ধরে শিক্ষাক্ষেত্রে অনন্য অবদানের পর তিনি সম্প্রতি তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি টানেন। ‎ইসলামি ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয় ঘটেছে তাঁর শিক্ষাজীবনে। হাজিরহাট হামেদীয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৮২-৮৪ সালে দাখিল ও আলিম পরীক্ষায় সাফল্য অর্জন করেন তিনি। এরপর উচ্চশিক্ষার লক্ষ্যে তিনি রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা-ই-আলিয়া ঢাকায় ভর্তি হন, যেখান থেকে ফাজিল ও কামিল (স্নাতক) ডিগ্রী কৃতিত্বের সাথে সম্পন্ন করেন। ‎ইসলামি শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি তিনি সাধারণ শিক্ষায়ও শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখেন।:
আরও পড়ুন
কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.