35 lakh gold theft of 35 lakh rupees in Rakhpur, two teenagers arrested
প্রদীপ কুমার রায় বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বসতঘরে ঢুকে প্রায় ৩৫ লাখ ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণ বিক্রির নগদ ৩ লাখ ৫০ হাজার টাকা এবং চোরাই প্রায় ৩ ভরি ১০ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে রায়পুর উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের দেবীপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শবনম ফেরদৌস চৌধুরী (৫৪)-এর বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে। এই সুযোগে চোরেরা ঘরে প্রবেশ করে…
