রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুঁয়ে মাদক ছাড়ার অঙ্গীকার
আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে মসজিদ ছুঁয়ে মাদক সেবন ও বিক্রি থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন একটি গ্রামের যুবক ও উঠতি বয়সী কিশোররা। মাদকের ভয়াবহ বিস্তার ঠেকাতে শুক্রবার রাতে এশার নামাজের পর এ অভিনব শপথ গ্রহণ করা হয়। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার ৯ নম্বর ভোলাকোট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেবনগর গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের মাঝখানে অবস্থিত ম সজিদ ছুঁয়ে শপথবাক্য পাঠ করান দেবনগর গ্রামের সাবেক ইউপি সদস্য বাচ্চু মিয়া। বাচ্চু মিয়া বলেন, ভোলাকোট ইউনিয়নে মাদকের বিস্তার ভয়াবহ রূপ ধারণ করেছে। তাদের গ্রামের অনেকেই মাদক সেবনের সঙ্গে জড়িত। মাদক সেবনের সময় ধরা পড়ার পর আর মাদক সেবন:
