শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা

শেয়ার

 

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি:

গত ৩১ অক্টোবর ২০২৬ ইং, রোজ শনিবার, লক্ষ্মীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শাঁখাড়ীপাড়ায় অবস্থিত শতবর্ষী ঐতিহ্যবাহী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির কমপ্লেক্সের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা, অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মন্দির কমপ্লেক্সের সভাপতি দেব কুমার কর আমোদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিমুল সাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট রতন লাল ভৌমিক, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ পোদ্দার, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার, রাধামাধব মন্দিরের সভাপতি ডা. পানু লাল সেন এবং জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাজবিজয় চক্রবর্তী।

অনুষ্ঠানে বক্তারা শতবর্ষী এই ঐতিহ্যবাহী মন্দিরের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ এবং মন্দিরের সার্বিক উন্নয়নে নবগঠিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে মন্দিরের কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি, অভিষেক ও শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.