তজুমদ্দিনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন।

শেয়ার

রুবেল চক্রবর্তী।

দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার তজুমদ্দিনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ ইমাম হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মো.বনি আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তজুমদ্দিন উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু ও  সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক,যুব উদ্যোক্তা ও অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। দক্ষ যুবশক্তিকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে সরকার নানা

প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিচ্ছে। পরে প্রশিক্ষিত যুবকদের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.