নরসিংদীতে স্বাস্থ্যমন্ত্রীর সহধর্মিণী কবি সোনিয়া হোসেনকে সংবর্ধনা, দেওয়া হলো

শেয়ার

মোহাম্মদ মোবারক হোসেন

নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপির সহধর্মিণী, কবি ও সাহিত্যিক সোনিয়া হোসেনকে সংবর্ধনা এবং বেগম লুৎফুন্নেছা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার (২ নভেম্মবর) সকালে মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মনোহরদী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লাতুল হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকির হোসেন আকন্দ বাবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগ এবং মনোহরদী শাহীন স্কুলের প্রধান শিক্ষিকা সৈয়দা সালেহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি কবি ও সাহিত্যিক সোনিয়া হোসেন তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সবাইকে সম্মিলিতভাবে  কাজ করতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে শিক্ষা বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে  হবে।
আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথি সোনিয়া হোসেনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বেগম লুৎফুন্নেছা শিক্ষা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.