হবিগঞ্জ জেলা প্রতিনিধি
চীন থেকে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ শেষে দেশে ফিরলেন কোচ আনোয়ার হোসেন, ছাত্র-ছাত্রীদের ভালোবাসায় সিক্ত
চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন, বাংলাদেশ উশু দলের কোচ এবং চাইনিজ উশু ফাইটার স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আনোয়ার হোসেন।
চীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থায়নে হেনান ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে অনুষ্ঠিত “Training Course on Athletes of Taolu Wushu for Bangladesh” কোর্সে তিনি উশু তাউলো কোচ হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।
দেশে ফেরার পর আজ সিলেট জেলা স্টেডিয়াম মোহাম্মদআলী জিমনেশিয়াম এ চাইনিজ উশু ফাইটার স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে এক উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় ফুল, মালা ও কেক কেটে তাদের প্রিয় কোচকে বরণ করে নেয় কোমলমতি শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আন্তর্জাতিক উশু কোচ মোঃ আনোয়ার হোসেন বলেন, “এই সংবর্ধনা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। চীনে যা শিখেছি, তার পুরোটাই আমি আমার এই ছাত্র-ছাত্রীদের মাঝে ছড়িয়ে দিতে চাই যাতে তারা একদিন বিশ্ব দরবারে বাংলাদেশের লাল-সবুজ পতাকা তুলে ধরতে পারে।”
তিনি চীন সরকার, বাংলাদেশ উশু ফেডারেশন এবং তার সকল শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানান।শিক্ষার্থীরা জানায়, তাদের কোচ আন্তর্জাতিক প্রশিক্ষণ ও সননিয়ে ফেরায় তারা এখন আরও আধুনিক ও উন্নত কৌশল শিখতে পারবে।
