রায়পুরে সুপারি বাগান থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেয়ার

 

সংবাদদাতা, রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের এক দিন পর তোফায়েল আহমেদ (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের একটি সুপারি বাগান থেকে তাঁর মরদেহ  উদ্ধার করা হয়।
নিহতের ছেলে রাসেল আহমেদ জানান, বুধবার বিকেল থেকে তাঁর বাবা নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের বাগানে একটি আমগাছে তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা।  স্বজনদের ভাষ্য, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস দেওয়ার ঘটনা বলে মনে হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.