বকশীগঞ্জে মাদকসহ আটক, মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

শেয়ার

 

বকশীগঞ্জ প্রতিনিধি!!

জামালপুরের বকশীগঞ্জে  মাদকদ্রব্যসহ শান্ত মিয়া (২১) নামের এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের  কামালেরবাত্তি এলাকায় এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্ত শান্ত মিয়া কামালেরবাত্তি  গ্রামের আমজাদ আলীর ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে কামালেরবাত্তি এলাকায় অভিযান চালিয়ে শান্ত মিয়াকে হাতেনাতে আটক করা হয়।  পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেনের সামনে অপরাধ স্বীকার করায় তাকে তাৎক্ষণিকভাবে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদকের বিরুদ্ধে প্রশাসনের এমন  কঠোর ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন বলেন, মাদকের করাল গ্রাস  থেকে যুবসমাজকে রক্ষায় আমাদের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। বকশীগঞ্জ উপজেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান ও কঠোর আইনি তৎপরতা ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.