বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু

শেয়ার

বকশীগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে পানিতে ডুবে সাথী আক্তার নামে ১১ বছর বয়সী এক শিশুর প্রাণহানি ঘটেছে। শনিবার সকালে উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটির এমন মর্মান্তিক  মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত সাথী আক্তার ওই এলাকার বাসিন্দা জাকিরুল ইসলামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাথী তার ফুপু জুমুরী বেগমের সঙ্গে বাড়ির  কাছের ব্রহ্মপুত্র নদে যায় কাপড় ধোয়ার জন্য। সেখানে অবস্থানকালে হঠাৎ পানিতে তলিয়ে যায় শিশুটি। একপর্যায়ে সাথীকে দেখতে না পেয়ে তার ফুপু চিৎকার করে আশপাশের লোকজনের সহায়তা চান।

পরে স্থানীয়রা দ্রুত নদে নেমে  খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে সাথীকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, প্রয়োজনীয়  আইনগত কার্যক্রম সম্পন্ন করে শিশুটির মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.