রাজিবপুরে বিজেপি নেতার কুটুক্তির প্রতিবাদে বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধিঃ ভারতের বিজেপি নেতা নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক রাসুল (সাঃ) ও তার প্রিয় সহ-ধর্মিনী আয়শা সিদ্দিকা (রাঃ) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় বিভিন্ন জামে মসজিদের সাধারণ মুসল্লীরা রাজিবপুর বাজারে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১০ জুন) জুম্মার নামাজের শেষে রাজিবপুর বাজারের প্রধান সড়কে কর্মসূচি পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলিমের উদ্যোগে মুসলমান সম্প্রদায়ের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তার প্রিয় সহধর্মিনী আয়শা সিদ্দিকা (রাঃ) কে উদ্দেশ্য করে ভারতের বিজেপি নেতাদের দেওয়া বক্তব্যের বিরুদ্ধে এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় মুসল্লীরা। এ সময় বক্তারা বলেন, সকল মুসলমানদের ভারতীয় পণ্য বর্জন করা উচিত। এ:
