কামারখন্দে দুই শহিদের নামে কৃষ্ণচূড়া বৃক্ষ রোপন

শেয়ার

সিরাজগঞ্জ প্রতিনিধি: 

সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির উদ্যোগে মু্ক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে শুক্রবার কামারখন্দ উপজেলার ছাগলাপাগলা রেল ব্রিজের পাশে দুই শহিদের নামে কৃষ্ণচূড়া বৃক্ষ রোপন করা হয়।

 শহিদেরা হলেন শহিদ বুূদ্ধিজীবী গোলাম মোস্তফা সরকার ও শহিদ গোলাম মওলা সরকার।

কামারখন্দের কয়ালগাঁতী গ্রামের ওই দুই ভাইকে ১৯৭১ সালে হত্যা করে পাকসেনা ও তার দোসরেরা।

বৃক্ষ রোপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মু্ক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড, বিমল কুমার দাস, সিরাজগঞ্জের গণহত্যা অনুসন্ধান কমিটির আহ্বায়ক বীর মু্ক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বীর মু্ক্তিযোদ্ধা প্রভাত দাস, মুক্তিযুদ্ধ গবেষক শাহিনা হাফিজ ডেইজি, মু্ক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যবৃন্দ।

সম্পর্কিত খবর

কোন উইজেট পাওয়া যায়নি. উইজেট পৃষ্ঠায় যান এবং অফক্যানভাস সাইডবার উইজেট এলাকায় উইজেট যোগ করুন।.